জার্মানিতে সহজেই পাওয়া যাচ্ছে দ্বৈত নাগরিকত্ব
প্রবাস ডেস্ক : মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের দেশ জার্মানি। দেশটিতে খুব সহজেই পাওয়া যাচ্ছে নাগরিকত্ব খুব সহজেই। তবে কিছু শর্ত দিয়ে দেশটি ভিনদেশিদের নাগরিকত্ব দেবে তা পরিষ্কার করে দিয়েছে সম্প্রতি। নতুন নাগরিকত্ব আইন দেশটির সংসদে পাস হয়েছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি জার্মান পাসপোর্ট। দেশটিতে নতুন নাগরিকত্ব আইন পাস হয়েছে। এর ফলে জার্মানিতে বসবাস করা ব্যক্তিদের জন্য জার্মান পাসপোর্ট পাওয়ার পথ আরো সহজ হতে যাচ্ছে। নতুন আইনে কী কী পরিবর্তন আসছে, তাতে কী সুবিধা পাওয়া যাবে-জানুন বিস্তারিত।
সম্প্রতি দক্ষ কর্মীর অভাবে ভুগছে জার্মানি৷ জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের আইনপ্রণেতাদের ভোটে আইনটি পাস হয়েছে। সরকার বলছে, এই আইন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান ব্যক্তিদের কাছে জার্মানিকে আকর্ষণীয় করে তুলবে।
মাত্র পাঁচ বছরে মিলবে পাসপোর্ট। আইনটিতে সবচেয়ে বড় পরিবর্তন হল সময়সীমা। এর আগে জার্মানিতে আট বছর অবস্থানের পরই কেবল বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। তবে সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে ছয় বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করতে পারতেন বিদেশিরা। এখন তা কমিয়ে আনা হয়েছে পাঁচ বছরে। এমনকি আবেদনকারীরা যদি খুব দক্ষতার সঙ্গে জার্মান সমাজে একীভূত হতে পারার প্রমাণ দেখাতে পারেন, তাহলে তিন বছরেই নাগরিকত্ব পাওয়া সম্ভব।
জার্মানির একত্রীকরণ এবং বর্ণবাদবিরোধী কমিশনার রিম আলাবালি-রাডোফান বলেন, ‘জার্মানি সবসময় অভিবাসনের দেশ এবং আমরা এখন নিশ্চিত করছি, যাতে জার্মানি অভিবাসনের জন্য একটি টেকসই দেশে পরিণত হয়, যে দেশে সবার অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করার আইন রয়েছে।
জার্মানিতে বসবাসকারীদের প্রায় ১৪ শতাংশ অর্থাৎ ১২ লাখ মানুষে রয়েছে বিদেশি পাসপোর্ট। তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছেন। জার্মানিতে নাগরিকত্ব অর্জনের হার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গড় হিসাবের চেয়ে অনেকটাই কম।
দ্বৈত নাগরিকত্ব:
নতুন এই আইনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্বৈত নাগরিকত্ব। নতুন জার্মান আইনে, বিদেশিরা নিজের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন।
এর আগে, শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং হাতে গোণা অন্য কয়েকটি দেশের নাগরিকেরাই জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারতেন।
আলাবালি রাডোফান বলেন, ‘আমরা অবশেষে লাখো অভিবাসীর জীবনের বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছি। আমরা প্রত্যেকের জন্য দ্বৈত নাগরিকত্বের সম্ভাবনা তৈরি করছি। একজন মানুষের দুটি পাসপোর্ট থাকা ২০২৪ সালে বিশ্বের জন্য খুবই স্বাভাবিক ঘটনা৷ অনেক দেশেই এটি আরো আগে থেকেই হয়ে আসছে।
নবজাতকদের জন্য কমছে সময়সীমা:
নাগরিকত্ব আইনের এই সংস্কারটি নবজাতকদের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী হবে। বাবা-মায়ের মধ্যে যেকোনো একজন টানা পাঁচ বছর জার্মানিতে বাস করলে জার্মানিতে জন্ম নেয়া তাদের শিশুও দেশটির নাগরিকত্ব পাবে। এতদিন এই সময়সীমা ছিল আট বছর।
তবে এটাও জেনে রাখা উচিত যে, নাগরিকত্ব কেবল তাদেরই দেয়া হবে, যারা নিজের পাশাপাশি তার ওপর নির্ভরশীলদেরও দায়িত্ব নিতে সক্ষম। কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণভাতা নেয়া ব্যক্তিরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না।
যাদের আবেদনের অযোগ্য হবেন:
আবেদনকারীদের কোনো অপরাধের রেকর্ড থাকলে চলবে না। ছোটখাটো অপরাধ আর জরিমানা অবশ্য বিবেচনায় নেয়া হবে না।
তবে ইহুদিবিদ্বেষ বা বর্ণবাদের অভিযোগে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অভিবাসীরা এই সুযোগ বঞ্চিত হবেন।
শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












