ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অগ্রণী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ মার্চ ৩১ ০৯:৫৫:৩৯
অগ্রণী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে