×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতনের চাপে শেয়ারবাজারে পিই রেশিও আরও কমেছে

২০২৪ মার্চ ৩০ ১২:৪১:০২
পতনের চাপে শেয়ারবাজারে পিই রেশিও আরও কমেছে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে আরও পতন হয়েছে। পতনের চাপে শেয়ারবাজারে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও আরও কমেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পিই রেশিও কমেছে ৪.১৯ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.১৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১১.৬৪ পয়েন্টে।

ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৫১ পয়েন্ট বা ৪.১৯ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সবচেয়ে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতে। ব্যাংক খাতে পিই রেশিও দাঁড়িয়েছে ৬.৪৬।

এর পরের অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৫৬, টেলিযোগাযোগ খাতে ১২.৬৩, সিমেন্ট খাতে ১২.৭৩, ফার্মা ও রসায়ন খাতে ১৩.৮৫, খাদ্য খাতে ১৫.০৮ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে বেশি পিই রেশিও রয়েছে বিবিধ খাতে। এখাতে পিই রেশিও দাঁড়িয়েছে ৪৩.০৬। এর পরের অবস্থানে থাকা সিরামিক খাতে পিই রেশিও রয়েছে ৩৬.৮৭।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে