×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মার্চ ২৮ ১৪:০৭:০২
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২২১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৮.৬৩ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে