×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এজিএম করার অনুমতি পেল সোনালী আঁশ

২০২৪ মার্চ ২৮ ১১:১৪:৪৩
এজিএম করার অনুমতি পেল সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে।

কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

শেয়ারবাজারে ১৯৮৫ সালে তালিকাভুক্ত সোনালী আঁশ বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে