×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন বিএসইসির

২০২৪ মার্চ ২৮ ১০:১২:০৪
নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন বিএসইসির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ১৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে আনসিকিউরড, কুপন বিয়ারিং বন্ড। বন্ডটি ৮ থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লক্ষ টাকা।

বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে