×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৪ মার্চ ২৭ ১১:০৯:২৩
১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা মামুনুর রশিদ ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির এই উদ্যোক্তা তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার পুত্র এবং কন্যার মাঝে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

ঘোষণা অনুযায়ী, তার ছেলে আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার গ্রহণ করবেন। শেয়ার গ্রহীতা আয়েশা এবং আহনাফ উভয়ই এডিএন টেলিকমের সাধারণ বিনিয়োগকারী।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে তারা হস্তান্তর সম্পন্ন করবেন।

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে