অনিয়মে চাকরি হারানো ব্যক্তিই হচ্ছেন এনসিসি ব্যাংকের এমডি!
নিজস্ব প্রতিবেদক : এক সময় ঋণ অনিয়মের কারণে বেসরকারি যমুনা ব্যাংকের দিলকুশা শাখার ম্যানেজার পদ থেকে চাকরিচ্যুত হয়েছেন শামসুল আরেফিন। বর্তমানে তাকেই এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
সম্প্রতি শামসুল আরেফিনকে এনসিসি ব্যাংকের এমডি পদে নিয়োগে অনাপত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
এখন বাংলাদেশ ব্যাংক প্রস্তাববি পর্যালোচনা করছে। বর্তমানে শামসুল আরেফিন এনসিসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যাংক, কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, চেয়ারম্যান, পরিচালক, কর্মকর্তা বা অন্য কোনো পদে আসীন থাকা অবস্থায় কাউকে ওই পদ থেকে অপসারণ, বরখাস্ত ও অবনমিত করা হলে তিনি কোনো ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
কিন্তু এনসিসি ব্যাংকের বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিনের বিরুদ্ধে যমুনা ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার তথ্য গোপন করে এনসিসি ব্যাংকে নিয়োগ এবং বর্তমানে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে।
যদিও শামসুল আরেফিনের ভাষ্য, নিয়ম মেনে যমুনা ব্যাংক থেকে ক্লিন রিলিজ অর্ডার নিয়েই তিনি এনসিসি ব্যাংকে চাকরি করছেন। যদিও এ সংক্রান্ত কোনো নথিপত্র দিতে সম্মত হননি তিনি।
সম্প্রতি শামসুল আরেফিনের বিরুদ্ধে জনস্বার্থে একটি অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ওই অভিযোগের অনুলিপি গভর্নর, সব ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানকেও পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমান সময়ে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পেশাগতভাবে সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক। সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি
বিভাগ থেকে গত ২৭ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনাপত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের যোগ্যতা ও উপযুক্ততা বিষয়ে বিধি ২ (ক) (৭)-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো ব্যাংক-কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা অন্য
কোনো পদে আসীন থাকা অবস্থায় তাকে স্বীয় পদ হতে অপসারণ/বরখাস্ত/অবনমিত করা হয়নি বা অব্যাহতি দেওয়া হয়নি। অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা অন্য কোনো পদে আসীন থাকা অবস্থায় তাকে স্বীয় পদ হতে অপসারণ/বরখাস্ত/অবনমিত বা অব্যাহতি দেওয়া হয়ে থাকলে সেই ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা বা অন্য কোনো পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন না।
কিন্তু শামসুল আরেফিনের টার্মিনেশন সংক্রান্ত তথ্য গোপন করে এনসিসি ব্যাংকে অবৈধভাবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যমুনা ব্যাংক যে কারণে তাকে চাকরিচ্যুত করেছিল, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়নি দাবি করে শামসুল আরেফিন গণমাধ্যমকে বলেন, পরবর্তী সময়ে যমুনা ব্যাংক থেকে ক্লিন রিলিজ অর্ডার নিয়ে আমি অন্য ব্যাংকে যোগদান করি।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে স্পষ্টভাবে বলা আছে, কোনো কর্মকর্তার টার্মিনেশন হলে এমডি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এই সংক্রান্ত প্রশ্ন করতেই তিনি বলেন, এই বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। ক্লিন রিলিজ অর্ডার থাকলে এমডি হতে কোনো সমস্যা নেই। আমার কাছে যমুনা ব্যাংকের ক্লিন রিলিজ অর্ডার আছে। এরপর তার কাছে ক্লিন রিলিজের অর্ডারের কপি চাইলে তিনি সেটি দিতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে যমুনা ব্যাংক থেকে তাকে কোনো রিলিজ অর্ডার দেওয়া হয়েছিল কিনা সেটি নিশ্চিত করে বলতে পারেননি ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, এটি প্রায় ১০ বছর আগের কথা। রিলিজ অর্ডার দেওয়ার বিষয়টি আমার স্পষ্ট মনে নেই। তবে রিলিজ অর্ডার পাক বা না পাক সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যে ব্যাংক নেবে, এটা সেই ব্যাংকের বিবেচ্য বিষয়।
তবে রিলিজ অর্ডার ছাড়া অন্য ব্যাংক নিতে পারে না, এমন তথ্যে তিনি বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক যদি আবেদনকারী কর্মকর্তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে রিলিজ অর্ডার ছাড়াই তাকে নিয়োগ দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা নিয়ে তিনি বলেন, যে ব্যাংক নিয়োগ দেবে, সেই ব্যাংকই সংশ্লিষ্ট কর্মকর্তার সব ধরনের তথ্য যাচাই-বাছাই করে নিয়োগ দেবে। এরপর আসবে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির বিষয়টি।
শামসুল আরেফিনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে করা অভিযোগে এ কর্মকর্তার বিভিন্ন অনিয়মের ফিরিস্তিও তুলে ধরা হয়। শামসুল আরেফিন যমুনা ব্যাংকের দিলকুশা শাখার ম্যানেজার থাকা অবস্থায় বিসমিল্লাহ টাওয়েল গ্রুপসহ অনেকগুলো ঋন বিতরণে অনিয়ম এবং গ্রাহকের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করেন। যার ফলে ২০১৩ সালের ১৭ জুলাই যমুনা ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।
এরপর তিনি চার বছর পর্যন্ত ব্যাংকিং সেক্টরের বাইরে ছিলেন। এ অভিযোগের সত্যতাও মিলেছে। যমুনা ব্যাংকের সেই টার্মিনেশনের একটা কপি আমাদের সময়ের হাতে আসে। শামসুল আরেফিন বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়, রাজধানীর দিলকুশা শাখায় ম্যানেজার পদে কর্মরত থাকা অবস্থায় বিসমিল্লাহ টাওয়াল গ্রুপের ঋণ হিসাবে অনিয়ম পাওয়ার দায়ে আপনাকে চাকরি থেকে অব্যাহতি (টার্মিনেশন) দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, ব্যাংক খাতে এমডি নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা রয়েছে। কোনো অবস্থাতেই ওই নীতিমালা ভঙ্গ করে এমডি নিয়োগের সুযোগ নেই। ওই নীতিমালাতেই বলা আছে, ব্যাংকের এমডি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে; কি কি কারণে এমডি হওয়ার যোগ্য হবেন না। আমরা যখন এমডি নিয়োগের প্রস্তাব পর্যালোচনা করি, তখন এসব বিষয় গুরুত্বসহকারে যাচাই করে দেখা হয়।
কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো অভিযোগে বলা হয়, যমুনা ব্যাংক কর্তৃক টার্মিনেশনের (চাকরিচ্যুতি) ঘটনাটি চাপা পড়ার চার বছর পরে শামসুল আরেফিন একটি ভুয়া, বনোয়াট, অনিয়মতান্ত্রিক ছাড়পত্র (রিলিজ অর্ডার) তৈরি করে তার অনিয়মের তথ্য গোপন করে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। সেখানে তিনি এক বছর চাকরি করেন। এ সময়কালেও তিনি নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়েন এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার ছাড়পত্র (রিলিজ অর্ডার) ছাড়াই কোনো এক অদৃশ্য শক্তির বলে এনসিসি ব্যাংকে যোগদান করেন।
এতে আরো বলা হয়, শামসুল আরেফিন এনসিসি ব্যাংকে কিছুদিন চাকরি করে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানেও তিনি নানান অপকর্মে জড়িয়ে পড়েন। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করতে পেরে তার কাছে জবাবদিহিতা চাইলে শামসুল আরেফিন তাৎক্ষণিক পদত্যাগ করেন। তখন ছাড়পত্র (রিলিজ অর্ডার) দেওয়া পর্যন্ত তাকে ব্যাংকের সকল প্রকার দৈনন্দিন কাজ থেকে, এমনকি অফিসে আসা থেকে বিরত রাখা হয়।
এছাড়া বর্তমানেও শামসুল আরেফিন এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের সাথে যোগসাজশে বেনামি ঋণ পাইয়ে দেওয়ার জন্য কয়েকটি কাগুজে প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব গ্রহণপূর্বক পরিচালনা পর্ষদে উপস্থাপন করেন, যা অনুমোদনের জন্য অপেক্ষমাণ আছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শামসুল আরেফিনের বিরুদ্ধে পাহাড়সমান অনিয়ম অব্যস্থাপনার অভিযোগ থাকা সত্ত্বেও এনসিসি ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য বিভিন্ন মহলে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন তিনি।
এমন অবস্থায় নানাবিধ কেলেঙ্কারিতে জর্জরিত ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল করার জন্য পেশাগতভাবে সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে কেন্দ্রীয ব্যাংকের দৃশ্যমান পদক্ষেপ জনগণরত্যাশা পূরণে সহায়ক হবে বলেও অভিযোগের শেষাংশে উল্লেখ করা হয়।
শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






