১৪০০ কোটি টাকার ভ্যাট নিয়ে রশি টানাটানিতে পদ্মা অয়েল-এনবিআর
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ওয়েল কোম্পানির ১ হাজার ৪০০ কোটি টাকার ভ্যাট নিয়ে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সঙ্গে চলছে টানাটানি।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল বিদেশি এয়ারলাইনসের কাছে জেট ফুয়েল বিক্রি করে থাকে। এটাকে রপ্তানি হিসেবে দেখিয়ে ভ্যাট দিচ্ছে না তারা।
কিন্তু ভ্যাট কমিশনারেটের দাবি, রপ্তানি হলে বিল ডলারে নেওয়ার কথা। কিন্তু পদ্মা অয়েল বিল নেয় দেশীয় মুদ্রা টাকায়। কাজেই এটা বিক্রি। ভ্যাট তাদের দিতেই হবে।
ভ্যাট কর্তৃপক্ষের হিসাবে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত করা অডিটেই ভ্যাট ফাঁকি ধরা পড়েছে ১ হাজার ৪১১ কোটি টাকা। আর ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব করলে এই অঙ্ক দ্বিগুণ হতে পারে।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে এনবিআরের ভ্যাট নীতির সদস্যকে দেওয়া একটি চিঠির সূত্রে জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহযোগী সংস্থা পদ্মা অয়েল কোম্পানি আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিদেশি এয়ারলাইনসের কাছে জেট ফুয়েল বিক্রি করছে। বিক্রির বিল গ্রহণ করছে স্থানীয় মুদ্রা টাকায়। আর টাকায় পণ্য বিক্রি করলে এর ওপর ভ্যাট প্রযোজ্য। এই হিসাবে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত একটি অডিট বা নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে ভ্যাট কমিশনারেট পদ্মা অয়েলকে ১ হাজার ৪১১ কোটি টাকার ভ্যাট ফাঁকির একটি দাবিনামা দেয়।
এর পরিপ্রেক্ষিতে এনবিআরে একটি সভা হয়। ওই সভায় এনবিআর চেয়ারম্যান ও পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অংশ নেন। এতে সিদ্ধান্ত হয়, পদ্মা অয়েল নিজেরা একটি কমিটি করে বিষয়টি পর্যালোচনা করবে।
পরে কমিটি প্রতিবেদন দেয় যে ওই সময়ে অভ্যন্তরীণ রুটে ২৫ কোটি লিটার জেট ফুয়েল বিক্রির বিপরীতে ৬০ কোটি টাকা এবং আন্তর্জাতিক রুটে ১৭২ কোটি লিটার জেট ফুয়েল বিক্রির বিপরীতে ১ হাজার ৪১১ কোটি টাকা ভ্যাট প্রযোজ্য হয়।
পরে পদ্মা অয়েল কোম্পানি অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েল বিক্রির বিপরীতে ৬০ কোটি ৭৭ লাখ টাকার ভ্যাট পরিশোধ করে। তবে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েল বিক্রির বিপরীতে দাবি করা ভ্যাটের ১ হাজার ৪১১ কোটি টাকা শোধ করেনি। ভ্যাট কমিশনারেট দাবি করে, এর ওপর ভ্যাট প্রযোজ্য হবে। এ জন্য এনবিআরের হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট।
এ ব্যাপারে চট্টগ্রাম ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পদ্মা অয়েল আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েল বিক্রি করে টাকায় বিল নিয়েছে। তাই এর ভ্যাট হয়।
কিন্তু তাদের দাবি বিক্রি নয়, রপ্তানি করেছে। রপ্তানি করলে তো ডলারে বিল নেওয়ার কথা। সেটা হয়নি। সুতরাং পদ্মা অয়েলকে ভ্যাট দিতে হবে। আইনে ভ্যাট না দেওয়ার সুযোগ নেই।
তবে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা বিপিসির মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছি। আমাদের দাবিই সঠিক। ওরা যে ভ্যাট চায়, এটা ঠিক নয়। এর ভ্যাট হবে না। এটা নিয়ে কোনো ঝামেলা নেই।’
শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






