×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতন ঠেকাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার

২০২৪ মার্চ ২৪ ১৬:২৬:২৯
পতন ঠেকাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৪০ পয়েন্ট। সূচকের এমন পতন ঠেকাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক লিমিটেড।

এদিন কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে ডিএসইর প্রধান সূচকে আজ যোগ হয়েছে প্রায় ১৬ পয়েন্ট।

ডিএসইর সূচকের পতন ঠেকানের প্রথম কোম্পানি ছিল রূপালী ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আজ ৯.৪৬ শতাংশ। যে কারণে ডিএসইর সূচকে আজ যোগ হয়েছে ৬.০৬ পয়েন্ট।

ডিএসইর সূচকের পতন ঠেকানোর দ্বিতীয় কোম্পানি ছিল বিক্সিমকো ফার্মা। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আজ ২.১৩ শতাংশ। যে কারণে ডিএসইর সূচকে যোগ হয়েছে ৩.৩৯ পয়েন্ট।

একইভাবে শেয়ারদর বৃদ্ধির মাধ্যমে ডিএসইর সূচকে যোগ করেছে পূবালী ব্যাংক ১.৫৩ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.১২ পয়েন্ট, গ্রামীণফোন ০.৯৪ পয়েন্ট, ট্রাস্ট ব্যাংক ০.৮৯ পয়েন্ট, স্কয়ার ফার্মা ০.৭৫ পয়েন্ট এবং সিটি ব্যাংক ০.৭৪ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে