×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মার্চ ২৪ ১৪:১৪:০৫
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এবি ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৭.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৭.০৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, রতনপুর স্টিল, কর্ণফূলী ইন্সুরেন্স, জিকিউ বলপেন, এইচ. আর. টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে