শেয়ারবাজারে বড় পতন, আতঙ্কে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচ দিন ধারাবাহিক পতনের পর আগের দিন বুধবার ৩৫ পয়েন্ট সূচক বেড়েছিল। এতে লোকসানে দিশেহারা বিনিয়োগকারীরা কিছুটা হলেও আশার আলো দেখেছিল। কিন্তু আজ বড় পতনের ধাক্কায় তাদের সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। আজ বাজারজুড়েই ছিল আতঙ্কের ঘনঘটা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। তারপর থেকে চলতে থাকে ধারাবাহিক পতন। এরমধ্যে অতিবাহিত হয় ১৭ কর্মদিবস। এই ১৭ কর্মদিবসের মধ্যে মাত্র তিন কর্মদিবস ডিএসইর সূচক ইতিবাচক থাকে। বাকি ১৪ কর্মদিবসই থাকে নেতিবাচক প্রবণতায়। তারমধ্যে অন্তত ৪-৫ দিন দেখা যায় আতঙ্ক ছড়ানো সূচকের বড় পতন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে সূচকের উত্থান প্রবণতা দেখা যায়। কিন্তু সময় যতই অতিবাহিত হচ্ছিল, বাজারে সেল প্রেসার ততই বাড়ছিল। বিশেষে করে শীর্ষ মূলধনী কোম্পানি বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ও গ্রামীণফোনের শেয়ারে চলছিল অস্বাভাবিক সেল প্রেসার। কোনভাবেই কোম্পানি দুটির শেয়ার সামনে এগুতে পারছিল না। ওই দুই কোম্পানির সেল প্রেসারেই বাজার নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়।
তারপরও লেনদেনের প্রথম ভাগে বাজার নেতিবাচক থাকলে সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু বেলা সাড়ে ১২টার পর বাজার বড় পতনের দিকে টার্ন নেয়। এই সময়ে বাজারে অস্বাভাবিক সেল প্রেসার দেখা যায়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এক পর্যায়ে ডিএসইর সূচক অর্ধশত পয়েন্ট পড়ে যায়। তখন বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক ভর করতে থাকে। যার ফলে সেল প্রেসার আরও ঘনীভূত হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, একটি বড় বিনিয়োগ গোষ্টি বাজারে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটছে। যে কারণে বাজারে হঠাৎ হঠাৎ পতনের বড় ঝাপ্টা দেখা যায়। যে পতনের কোনো যুক্তিসংগত কারণ থাকে না। তারপর কম দামে শেয়ার সংগ্রহ করে তারা আবার বাজারকে ওপরে তুলে সেসব শেয়ারে মুনাফা তোলে। এটা যেন এখন তাদের জন্য নিয়মিত মহড়া হয়ে দেখা দিয়েছে।
তাঁরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থাকে এই বিষয়ে অনুসন্ধান করতে হবে। কেন বার বার বড় পতনের কবলে পড়ে যায় বাজার। তারপর আবার ওঠেও যায়। কিন্তু সেই ওঠা স্থায়ীও হয় না। বাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে এর আসল রহস্য বের করতে হবে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৭০৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১১০টির, কমেছিল ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


