ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ব্রিসবেনে অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:৩৮:৫০
ব্রিসবেনে অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা

প্রবাস ডেস্ক : গত ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লোগান ওয়েস্ট সেন্টারে অসি বাংলা সিস্টারহুডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রাণবন্ত মেলায় কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর থেকে শত শত অতিথি উপস্থিত ছিলেন।

মিলনমেলায় প্রিয়াংকা, মিথিলা ও ড. জান্নাতের সঞ্চালনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়।

এরপর স্বাগত বক্তব্য রাখেন অসি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস, মডারেটর তাবাসসুম ও ড. জান্নাত।

অনুষ্ঠানে গান করেন ড. রাপ্তি সারোয়াত ও ফারিয়া বাশির। আকর্ষণীয় নৃত্য পরিবেশনায় ছিল তরী, মুমু, তুশা, লায, সোমা ও রাদিয়া। সঙ্গে ছিল চেম্বার অব ফ্যাসানিসতা আয়োজিত ফ্যাশন শো, মজার খেলা, আর স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন। একটি মজার নাটিকা পরিবেশন করেন ইকো, বেহনায, সাবরিনা, সালিনা, নওরীন, তানিয়া, শামীমা।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল এমবি বায়ারস এজেন্সি।

সংগঠনটি এর আগে সিডনি ও মেলবোর্নে উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করে।

অসি বাংলা সিস্টারহুড অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাংলাদেশি নারী সংগঠন, যার অনলাইন গ্রুপের সদস্য সংখ্যা ১৩ হাজারের চেয়েও বেশি।

শেয়ারনিউজ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে