×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

২০২৬ নভেম্বর ২৩ ১৫:১৬:০৪
ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বোর্ডের সভায় ২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের অর্থ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ পয়সা।

আলোচ্য অর্থ বছরে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের অর্থ বছরে যা ছিল মাইনাস ৪২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। আগের অর্থ বছর শেষে যা ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি সশরীরে ও ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়ে হাইব্রিড ব্যবস্থায় আয়োজন করা হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে