শুভ বার্তা নিয়ে আবির্ভূত হচ্ছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম কর্মদিবস রোববার (২১ জানুয়ারি) প্রধান শেযারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট। ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম ৯ কর্মদিবসে ডিএসইর সূচক খোয়া যায় ২৩৯ পয়েন্ট।
এরপর ২৯ জানুয়ারি থেকে শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। পরের আট কর্মদিবসে ডিএসইর সূচক উঠে দাঁড়ায় ৬ হাজার ৩৫২ পয়েন্টে। এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ডিএসইর সূচক ২৩৯ পয়েন্ট পতনের পর সূচক বেড়েছে ২৫৫ পয়েন্ট। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর অনেক শেয়ারের বড় পতন হওয়ার পরও সূচক এগিয়েছে ১৬ পয়েন্ট।
এদিকে, গতকাল (মঙ্গলবার) আরও ৬টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। এরমধ্যে গ্রামীণফোন, বিএটিবিসি ও রবি আাজিয়াটার ফ্লোর প্রাইস শর্ত সাপেক্ষে প্রত্যাহার হওয়ায় বাস্তবে এগুলোর ফ্লোর প্রাইস প্রত্যাহার এখনো কার্যকর হয়নি। তবে অন্য তিনটি কোম্পানিটির ফ্লোর প্রাইস প্রত্যাহার কার্যকর হয়েছে। যেগুলো হলো-ওরিয়ন ফামা, আনোয়ার গ্যালভেনাইজিং ও রেনেটা। কোম্পানি তিনটির মধ্যে আনোয়ার গ্যালভেনাইজিং ও রেনেটার শেয়ারদর আজ সর্বনিম্ম দামে ক্রেতাশুন্য ছিল। তবে ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেনর শুরুতে সার্কিট ব্রেকারের সর্বন্মিন দামে ক্রেতাশুন্য থাকলেও কিছুক্ষণ পর ভিন্ন চিত্রে আবির্ভূত হয়। এরপর দিনভর কোম্পানিটির শেয়ার আগের দিনের ফ্লোর প্রাইস ডিঙ্গিয়ে লেনদেন হয়। শেষ বেলায় ক্লোজিংও হয় আগের দিনের ওপরে।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত আট দিন শেয়ারবাজার বেশ চাঙ্গা ছিল। বিশেষ করে গত ৪-৫ দিন বাজার অনেক তুঙ্গে ছিল। যে কারণে আজ বাজার কিছুটা সংশোধন হওয়ার কথা ছিল। কিন্তু সংশোধন শুরু হতেই বাজারে বাই প্রেসার শুরু হয়ে যায়। যে কারণে ফ্লোর প্রাইস প্রতাহারের দুটি শেয়ার সর্বনিম্ন দামে লেনদেন হলেও বাজার ঊধর্বমুখী থাকে।
তাঁরা বলছেন, বাজার যেন এখন ভিন্ন চিত্রে আবির্ভূত হচ্ছে। আগে বাজার কিছুটা উঠলেই সেল প্রেসার শুরু হতো। ফলে বাজারে পতনে নামতো। এখন বাজার কিছুটা নামলেই বাই প্রেসার দেখা যায়। যার ফলে বাজার ইতিবাচক প্রবনতার মধ্যেই থাকছে। এটি বাজারের জন্য এক ধরণের শুভ বার্তা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এখন ছোট-বড় সব বিনিয়োগকারী সক্রিয় হচ্ছেন। যেসব বিনিয়োগকারী এতদিন সাইডলাইনে ছিল, তারাও বাজারে ফিরছেন। যে কারণে বাজারে বড় গতি দেখা যাচ্ছে। সবাই এখন আশাবাদী, বাজার সামনে অনেক ভালো হবে। যার আভাস ইতোমধ্যে দেখা যেতে শুরু করেছে।
বুধবার বাজার পর্যালোচনা
আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫.২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ জাচার ৬৫১ কোটি ৮২ লাখ টাকা। আজকের লেনদেন গত ১৬ মাস ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন ৩৯৪টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ২৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১৩৬টির, কমেছিল ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









