মাতৃভাষা দিবস উদযাপনে যুক্তরাষ্ট্রে নানা প্রস্তুতি
প্রবাস ডেস্ক : জাতিসংঘ সদর দপ্তরসহ প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচি ঘোষণা করেছে।
ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৫টা থেকে তাদের অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্টজনরাও থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে প্রবাসীদের সঙ্গে নিয়ে ফুল দেবেন বলে জানান কনস্যুলেটের কর্মকর্তারা।
মুক্তধারার পক্ষ থেকে এবারও বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে ২০ ফেব্রুয়ারি দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দ্যাগ হ্যামারসজোল্ড পার্কে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়ার কর্মসূচি রয়েছে।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান একুশে উদযাপনের বিস্তারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে উডসাইডে কুইন্স প্যালেসে।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে একুশের প্রথম প্রহর পর্যন্ত এসব অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে থাকবে বিপা, উদীচী, বহ্নিশিখা, বাফা, আড্ডা, শিল্পকলা একাডেমি এবং রবীন্দ্র একাডেমি।
এর আগে ১১ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটস সংলগ্ন পিএস ৬৯-এর মিলনায়তনে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে ভাষা দিবসের আলোকে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বাংলা স্বরবর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানায় সংগঠনটি।
‘সম্মিলিত মহান একুশ উদযাপন’ এর কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে সাঈদা আকতার লিলি, গাজী সামসউদ্দিন, মোল্লা মনিরুজ্জামান, তাজুল ইসলাম, মহিউদ্দিন দেওয়ান, স্বপন বড়ুয়া ও মোহাম্মদ হোসেন খানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে নিউ ইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’ সম্মিলিত উদযাপন উপলক্ষ্যে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
সভায় জানানো হয়, ইতোমধ্যে প্রায় ৪০টি সংগঠন তাদের নাম নিবন্ধন করেছে। সোসাইটির আয়োজনে এবারও ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হবে।
লস অ্যাঞ্জেলেসের কাছে প্যারিস সিটির পাবলিক লাইব্রেরি চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি শহীদ আহমেদ মিঠু এবং প্রতিষ্ঠাতা-সভাপতি মোহাম্মদ রহমান রাজু জানান, ভাষা আন্দোলন সম্পর্কে প্রবাস প্রজন্ম ও ভিনদেশিদের জানাতে প্রস্তুতি চলছে। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও আসতে পারেন এ অনুষ্ঠানে।
এদিকে পেনসিলভেনিয়া থেকে আশরাফুল ইসলাম আরিফ জানান, বৃহত্তর ফিলাডেলফিয়ার ৬টি স্কুলে মাতৃভাষা দিবস উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
‘বৈচিত্র্যে ঐক্য’ (ইউনিটি ইন ডাইভার্সিটি) স্লোগানে আন্তর্জাতিক বোঝাপড়াকে উৎসাহিত ও প্রচার করতে শহরের নর্থ ইস্ট উচ্চ বিদ্যালয়, রাউনহার্স্ট প্রাথমিক বিদ্যালয়, পেন আলেক্সান্দার মিডল স্কুল, অ্যালাইন লক স্কুল, হেনরি লিয়া স্কুল এবং আপারডারবি হাই স্কুলে এসব অনুষ্ঠান হবে।
শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













