নিউইয়র্কে ইয়েলো সোসাইটির সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার
প্রবাস ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশি ইয়েলো ক্যাবিদের পুরনো সংগঠন ইয়েলো সোসাইটি’র সাধারণ সভায় সংগঠনকে গতিশীল ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান ট্যারেসে গত ৩১ জানুয়ারি বুধবার আয়োজিত সাধারণ সভায় কর্তকর্তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি শেখ ইলিয়াস হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
অন্যান্যের মধ্যে ছিলেন সহ সভাপতি মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক কেএম মোকতাদের হাসান শামীম, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ হাবিবুর রহমান তুহিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এম রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান খোকন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশেম আলী, কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, আবওয়াবুল চৌধুরী আরবাব, মোহাম্মদ সেলিম ভূইয়া, সুদেব চন্দ্র হালদার।
সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, সদস্য নবায়ন, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষণ, গঠণতন্ত্র সংশোধনসহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা পাশ হয়।
সভাপতি শেখ ইলিয়াস হাবিব সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের প্রিয় সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন উদারতা।
তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অসুস্থ সদস্যদের আশু রোগমুক্তি কামনা করেন এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান।
সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করে । সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, দায়িত্ব হস্তান্তর, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ, মৃতব্যক্তির সহায়তা, অডিট ও নির্বাচন কমিশন গঠন, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন।
সিদ্দিকুর রহমান কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিগত দিনে সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। আমাদের দায়িত্ব পালনে যতটুকু কাজ হয়েছে এর কৃতিত্ব সংগঠনের সকল সদস্যের।
তিনি বলেন, বর্তমান কার্যকরী পরিষদের সকলে ছিলেন অত্যন্ত আন্তরিক। যার ফলে আমাদের একটি বলিষ্ঠ টিম ওয়ার্ক ছিল। আমরা একে অন্যের বিপদ-আপদে সংগঠনের প্রয়োজনে যার যা দায়িত্ব ছিল তা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। কিন্তু সংগঠনের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা সব কাজ করা সম্ভব হয়নি। এজন্য তিনি সদস্যদের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
বার্ষিক অর্থ প্রতিবেদন পেশ করে কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন। নির্বাচনের তফসিল পেশ করেন প্রধান নির্বাচন কমিশনার মো: জহিরুল ইসলাম এবং অডিট রিপোর্ট পেশ করেন অডিট কমিটির প্রধান জহির উদ্দিন।
শেয়ারনিউজ, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












