বাংলাদেশ থেকে সহজেই ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে যে দেশগুলো
নিজস্ব প্রতিবেদক : বিশ্বে এমন কিছু দেশ আছে যে দেশগুলো কাজের জন্য কোনো ব্যক্তি বা কর্মপ্রার্থীকে ওয়ার্ক ভিসা প্রদান করে। কর্মপ্রার্থীদের কাছে তার যোগ্যতার সম্পূর্ণ নথি এবং পাসপোর্ট থাকলে ওয়ার্ক ভিসা পেয়ে সেখানে কাজ করতে পারবেন।
ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্পেন।
মার্কিন যুক্তরাষ্ট্র- দেশটি বেশিরভাগ বিদেশি কর্মীকে এইচ-১বি ভিসা দেয়। এক্ষেত্রে নির্দিষ্ট ধরনের চাকরির জন্য শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এই ভিসা পেয়ে থাকেন।
কানাডা- কানাডায় কাজ করার জন্য কর্মপ্রার্থীর ওয়ার্ক পারমিটের পেতে গেলে প্রার্থীকে তাঁর কাজ এবং যোগ্যতার প্রমাণ দেখাতে হবে। অন্যদিকে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমও চালু করে বিভিন্ন দেশের মানুষকে তাদের দেশের নাগরিকত্ব গ্রহণেরও সুযোগ দিচ্ছে দেশটি।
অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা অফার করে। এই ভিসা আবেদনকারীকে চাকরি খুঁজতে সাহায্য করে। অন্যান্য নথির সহ পাসপোর্টের ভিত্তিতেও এই ভিসা দেওয়া হয়।
নিউজিল্যান্ড- নিউজিল্যান্ডে বিদেশি কর্মীদের স্কিলড মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসা দেওয়া হয়। যদি কোনও কর্মপ্রার্থীর কোনও বিশেষ যোগ্যতা থাকে, তাহলে তিনি এই দেশটিকে তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নিতে পারেন।
জার্মানি- দেশটি কর্মপ্রার্থীকে ৬ মাসের জন্য ভিসা দেয়। এর জন্য ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ছাড়াও স্নাতক ডিগ্রি, ৫ বছরের কাজের অভিজ্ঞতা, আর্থিক স্থিতিশীলতা, প্রার্থীর সঙ্গে গত ১০ বছরে জারি করা এবং কমপক্ষে ১২ মাসের বৈধতা পাসপোর্ট থাকতে হবে, তিনটি পাসপোর্ট সাইজের ছবি, একটি কভার লেটার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ডিগ্রির প্রমাণ, সিভি, স্বাস্থ্য বীমা এবং আধার কার্ড বা জন্ম শংসাপত্র থাকতে হবে।
অস্ট্রিয়া- অস্ট্রিয়াতে ৬ মাসের জন্য ওয়ার্ক ভিসা দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে অস্ট্রিয়ার শীর্ষ স্তরে তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে থাকতে গেলে কমপক্ষে ৭০ শতাংশ স্কোর করতেই হবে। এতে প্রার্থীর দক্ষতা এবং যোগ্যতা যেমন পুরষ্কার, গবেষণা এবং উদ্ভাবন, অ্যাকাডেমিক ডিগ্রি, মোট বেতন এবং ভাষার দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।
সেদেশে যেতে গেলে দরকার প্রার্থীর বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা এবং সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাপ্ত নম্বরের নথি।
সংযুক্ত আরব আমিরাত- সংযুক্ত আরব আমিরাততে ৬০, ৯০ বা ১২০ দিনের ভিসা দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে অবশ্যই বৈজ্ঞানিক, প্রযুক্তিগত বা মানবিক ক্ষেত্রে একটি উচ্চপদস্থ কর্মী বা ম্যানেজারতুল্য পদে থাকতে হবে। এই যোগ্যতা থাকলে চাকরি সহজেই মেলে।
দেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমদিত যে কোনও সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। তবেই প্রার্থীকে কাজের অনুমোদন দেওয়া হবে। স্নাতকের শেষ দুই বছরের সময় বিবেচনা করা হবে, প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং নিজের আর্থিক গ্যারান্টিও দেখাতে হবে। থাকতে হবে বৈধ পাসপোর্ট, রঙিন ছবি এবং যোগ্যতার প্রশংসাপত্র।
স্পেন- আপনি যদি স্পেনে আপনার বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা শেষ করে থাকেন বা এক থেকে দুই বছরের বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে এই দেশ আপনাকে চাকরি পেতে বা ব্যবসা শুরু করার জন্য ভিসা দেবে। ভিসার সময়কাল ১২ থেকে ২৪ মাস।
এখানে থাকতে চাইলে অবশ্যই প্রাইভেট পাবলিক মেডিক্যাল বিমা এবং পর্যাপ্ত পরমাণ অর্থ থাকতে হবে। ইউরোপীয় যোগ্যতা ফ্রেমওয়ার্ক অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে রেজাল্টে অবশ্যই ৬ বা তার বেশি শতাংশ নম্বর অর্জন করেছেন। উচ্চ স্তরের ১০০ কর্মীদের তালিকায় আপনাকে অবশ্যই ৭০ স্কোর করতে হবে, বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা, আপনার যোগ্যতা বলতে পারে এমন নথি থাকতে হবে।
শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- র্যাক সিরামিকের উৎপাদনে সুখবর, আবার সচল হলো বন্ধ লাইন
- ১৫ কোটি টাকার নতুন মূলধন দেবে ট্রাস্ট ব্যাংক
- নেতানিয়াহুর দলকে ডাকতেই সামনে এলো একের পর এক শর্ত
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













