ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের কৃত্রিম মুনাফা
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনিয়মের মধ্যে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে যাচ্ছে ব্যবসায় হিমশিম খাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজ। প্রিমিয়ামে শেয়ারবাজারে আসতে যাওয়া এই কোম্পানিটির ওষুধ বাজারে পাওয়া যায় না। ফলে আয় সংকটে থাকা কোম্পানিটি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারছে না। এমন একটি দূর্বল কোম্পানি বিভিন্ন অনিয়মের মাধ্যমে কৃত্রিম মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করতে আসছে। এক্ষেত্রে অনৈতিক লেনদেনের মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের এই সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, অনৈতিক লেনদেনে সরাসরি কাজ করেছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। যিনি যেভাবেই হোক কোম্পানিটিকে আইপিওতে টিকিয়ে রাখতে রাজি ছিলেন। যা কিছু প্রয়োজন, তাই করতে রাজি ছিলেন তিনি। এলক্ষ্যে তিনি বিএসইসির কমিশনার ও আইপিও বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদের সঙ্গে দেখাও করেন। তবে সৎ এই কমিশনারকে তিনি অবৈধ কাজে রাজি করাতে পারেননি। একইসময় অন্যদের সঙ্গেও মনির আহমেদ যোগাযোগ করেছিলেন। অবশ্য সেখানে সফলতাও পেয়েছেন তিনি।

এশিয়া ল্যাবরেটরিজের ব্যাবস্থাপনা পরিচালকমনির আহমেদ
সব স্থায়ী সম্পদে কম অবচয় চার্জ করে নিয়মিত মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে আসছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই কোম্পানি কর্তৃপক্ষ নিজেরাই স্থায়ী সম্পদের যে পরিমাণ আয়ুস্কাল বিবেচনা করছে, সে হারে অবচয় চার্জ করছে না। তারা অর্ধেক হারে অবচয় চার্জ করছে।
রেড হেরিং প্রসপেক্টাসের ২৩৫ পৃষ্টা অনুযায়ি, এশিয়াটিক ল্যাব কর্তৃপক্ষ প্লান্ট অ্যান্ড মেশিনারিজের আয়ুস্কাল ১৩ বছর ধরেছে। এ হিসাবে সরলরৈখিক পদ্ধতিতে বছরে প্রায় ৭.৫% করে অবচয় চার্জ করলে ১৩ বছর শেষে ওই সম্পদ ও অবচয় সমান সমান হয়ে যাবে। কিন্তু তারা ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৭.৫% হারে অবচয় চার্জ করছে। এতে করে ২৬ বছর আয়ুস্কাল বিবেচনায় চার্জ গণনা করা হচ্ছে। এভাবে প্রতিটি স্থায়ী সম্পদে কম অবচয় চার্জ করে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হচ্ছে।
এশিয়াটিক যে কম হারে অবচয় চার্জ করে, তা আরও বেশি প্রমাণিত যখন সমজাতীয় কোম্পানিগুলোর অবচয় হার বেশি। সমজাতীয় ও শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা, ইবনে সিনা ও একমি ল্যাবের তুলনায় প্রায় সব সম্পদেই কম হারে অবচয় চার্জ করে এশিয়াটিক ল্যাব।
দেখা গেছে, প্লান্ট অ্যান্ড মেশিনারীজ ৩টি কোম্পানির থেকেই এশিয়াটিকের অবচয় হার কম। এছাড়া যানবাহনেও সবক্ষেত্রে কম অবচয় চার্জ করে। এরমধ্যে একমি ল্যাব সর্বনিম্ন ৮.৩৩% হারে অবচয় চার্জ করে বিবেচনায় নিলেও সেটা এশিয়াটিকের থেকে বেশি। কারন একই হারে অবচয় চার্জ করলেও ক্রমহ্রাসমানের তুলনায় সরলরৈখিকের ক্ষেত্রে দ্বিগুণ অবচয় হয়। যেমন ১টি সম্পদ যদি ১০ শতাংশ হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় চার্জ করলে ২০ বছর আয়ুস্কাল থাকবে বা ২০ বছর ধরে অবচয় চার্জ করা যাবে। কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে ১০ বছরেই শেষ হয়ে যাবে।
এছাড়া আসবাবপত্রে একমি ল্যাবের থেকে কম, ভবনে ওরিয়ন ফার্মা ও একমি ল্যাবের থেকে কম এবং অফিস ইক্যুপমেন্টের ক্ষেত্রে ওরিয়ন ফার্মা ও একমি ল্যাবের থেকে কম অবচয় চার্জ করে এশিয়াটিক।
শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই টাকা সংগ্রহ করতে আসা কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন উপায়ে মুনাফায় বড় উত্থান দেখা যায়। ব্যয় কমিয়ে বা আয় বাড়িয়ে এমনটি করার অভিযোগ রয়েছে। বিনিয়োগকারীসহ নিয়ন্ত্রক সংস্থাকে আকৃষ্ট করতে কৃত্রিমভাবে এমনটি করে দেখানো হয়। যাতে তালিকাভুক্তির পরে সেসব কোম্পানির ধারাবাহিক পতন হয়। এছাড়া ধীরে ধীরে হারিয়ে যায়। যে কারনে শেয়ারবাজারে বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আর্থিকহিসাবেঅনাস্থা।
এশিয়াটিক ল্যাবরেটরিজ সংক্রান্ত আরও খবর
ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের ভূয়া জমি উন্নয়ন সম্পদ
এশিয়াটিকের অবাস্তব ভবন নির্মাণ ব্যয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকার ভূয়া সম্পদ
অবৈধ পথে টিকে গেল অনিয়মে ভরা এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও
শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য









