এশিয়াটিকের অবাস্তব ভবন নির্মাণ ব্যয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকার ভূয়া সম্পদ
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনিয়মের দায়ে এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টকে প্রায় ৪ কোটি টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা ছিল কমিশন ও কোম্পানির যৌথ পরিকল্পনায় আইওয়াশ মাত্র।
এই জরিমানা করে কমিশন নিজেদেরকে নিরপেক্ষ এবং কোম্পানিটিকে পাপমুক্তির সাজা ছিল পূর্বপরিকল্পিত। এরপর বিশেষ ব্যবস্থায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় তারা। যে কোম্পানিটি অবাস্তব ভবন নির্মাণ ব্যয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকার ভূয়া সম্পদ দেখিয়েছে।
প্রমাণিত অনিয়মের মধ্য দিয়ে এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারবাজার থেকে টাকা তুলতে যাচ্ছে। এক্ষেত্রে এক ভিন্ন রূপ দেখায় কমিশন। এই ভিন্ন রূপে রূপান্তর করতে অবশ্য এশিয়াটিককে অনেক গচ্ছা দিতে হয়েছে বলে শোনা যায়। যা করার জন্য মাঠ প্রস্তুত করেছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ।
মনির আহমেদ যেভাবেই হোক কোম্পানিটিকে আইপিওতে টিকিয়ে রাখতে রাজি ছিলেন। যা কিছু প্রয়োজন, তাই করতে রাজি ছিলেন তিনি। এলক্ষ্যে তিনি বিএসইসির কমিশনার ও আইপিও বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদের সঙ্গে দেখাও করেন। তবে সৎ এই কমিশনারকে তিনি অবৈধ কাজে রাজি করাতে পারেননি। একইসময় অন্যদের সঙ্গেও মনির আহমেদ যোগাযোগ করেছিলেন। অবশ্য সেখানে সফলতাও পেয়েছেন তিনি।
এই এশিয়াটিক অস্বাভাবিক ভবন নির্মাণ ব্যয়, অবচয় কম চার্জ, অকল্পনীয় জমি উন্নয়ন ব্যয়সহ বিভিন্নভাবে কোটি কোটি টাকার সম্পদ বেশি দেখিয়ে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৫ কোটি টাকা উত্তোলনের অপেক্ষায়। যে কোম্পানি কর্তৃপক্ষ দেশের প্রতিষ্ঠিত ও সমজাতীয় ইবনে সিনা ও একমি ল্যাবরেটরিজের মতো কোম্পানির থেকে কয়েকগুণ বেশি প্রফিট মার্জিন দেখিয়েছে। যেখানে এশিয়াটিক ল্যাব ওইসব কোম্পানির তুলনায় বাজার দখলে ধারে-কাছেও নেই।
প্রসপেক্টাসের ৫৭ পৃষ্টা অনুযায়ি, এশিয়াটিক ল্যাবের প্রাচীরসহ ২,২৪,২৬১ স্কয়ার ফিট ভবন ও কাঠামো রয়েছে। যা নির্মাণে (জমি ছাড়া) ১১২ কোটি ১ লাখ ৯৭ হাজার ৬৬৪ টাকা ব্যয় হয়েছে বলে ২৬৬ পৃষ্টায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রতি স্কয়ার ফিট কাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৪৯৯৫ টাকা। যা কোনভাবেই বাস্তবসম্মত নয় বলে এখাতের সংশ্লিষ্টদের দাবি।
বিএসইসির জিজ্ঞাসায়ও বলা হয়েছে, পূণ:মূল্যায়ন ছাড়া এশিয়াটিক কর্তৃপক্ষ ২২৪২৬১ স্কয়ার ফিট ভবন ও প্রাচীরের নির্মাণ ব্যয় দেখিয়েছে ১১২,০১,৯৭,৬৬৪ টাকা। যা প্রতি স্কয়ার ফিটে প্রায় ৫০০০ টাকা পড়েছে। যা দেশের নির্মাণ ব্যয়ের তুলনায় খুবই বেশি।
এই বিষয়ে এক প্রকৌশলী বলেন, ভবন নির্মাণে ৫ হাজার টাকা ব্যয় হওয়ার কোন সুযোগ নেই। যত ভালো মানেরই করা হোক না কেনো, সেটা ৩০০০ টাকা অতিক্রম করতে পারে না। তবে আসল কথা হলো প্রায় সব কোম্পানিই শেয়ারবাজারে আসার আগে প্রতারণার জন্য বেশি করে দেখিয়ে থাকে।
ওই প্রকৌশলীর বক্তব্য অনুযায়ি, কমপক্ষে ৪৪ কোটি ৮৫ লাখ টাকার ভবন হিসাবেই সম্পদ বেশি দেখিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটি যদি প্রতি স্কয়ার ফিটে ২০০০ টাকা করে বেশি দেখিয়ে থাকে, তাহলে (২০০০*২২৪২৬১) ৪৪ কোটি ৮৫ লাখ টাকার বেশি সম্পদ দেখিয়েছে।
একই বিষয়ে একটি মার্চেন্ট ব্যাংকের সিইও বলেন, ১৫ বছরের অভিজ্ঞতায় প্রতি স্কয়ার ফিটে ৫ হাজার টাকা ব্যয়ের ঘটনা চোখে পড়েনি। এটি হতে পারে বিশেষ একটি অংশের জন্য। যেমন কোন বিশেষ মেশিন বসানোর জন্য ৫-৭ ফুট ঢালাই করার জন্য লাগতে পারে। ওই অংশটুকুর জন্য হতে পারে। কিন্তু পুরো অবকাঠামো নির্মানে গড়ে ৫ হাজার টাকা কোনোভাবেই যৌক্তিক নয়।
এরমধ্যেই শুধু নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি এশিয়াটিক ল্যাব কর্তৃপক্ষ। তারা সবাইকে আকৃষ্ট করার জন্য রোড শো করার আগে ২০২১ সালের ৩১ জানুয়ারি সম্পদ পূণ:মূল্যায়ন করে বাড়িয়ে নিয়েছে। যেখানে ৫ হাজার টাকার অতিরঞ্জিত নির্মাণ ব্যয়ের ভবন ও কাঠামো বেড়ে প্রায় ৫৩০০ টাকায় নেওয়া হয়েছে।
আরও পর্ব আসছে....
শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


