নানা আয়োজনে নতুন বছর বরণ করল মালয়েশিয়ায় প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের বিদায়লগ্নে বিকাল থেকেই নতুন বছর ২০২৪-কে বরণ করতে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে শত শত মানুষ। রাত ১২টা ১ মিনিটে কুয়ালালামপুরের নতুন সুউচ্চ ভবন দি এক্সচেঞ্জ টাওয়ারের ঠিক মাথায় আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় মালয়েশিয়ানরা।
আতশবাজির জমকালো এই প্রদর্শনী উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দি এক্সচেঞ্জ সংলগ্ন মাঠে বিকাল থেকেই হাজারও মানুষের ঢল নামে।
স্থানীয় মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও এতে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির ঝলকানিতে পুরো কুয়ালালামপুরের আকাশ হয়ে ওঠে রঙ্গিন।
হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে সকলে বরণ করে নেন নতুন বছরকে। প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে সকলের পছন্দের স্থান আধুনিক মালয়েশিয়ার প্রতীক টুইন টাওয়ার হলেও এই বছর ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বর্ষবরণের সকল আয়োজন স্থগিত রাখে টাওয়ার কর্তৃপক্ষ। ফলে টুইন টাওয়ার এরিয়ার আকাশে এবার দেখা যায়নি আতাশবাজির ঝলকানি।
তাই সদ্য চালু হওয়া আধুনিক মানের শপিং মল দি এক্সচেঞ্জ এবার বর্ষ বরণে ব্যাপক আয়োজন করে। এছাড়াও বুকিট বিন্তাং প্যাভেলিয়ন, লটটেন, কেএল প্লাজাসহ পুরো কুয়ালালামপুর নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাষাভাষী লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়।
হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, সালামাত তাহুন বারু (মালয়), কূল আ’ম আনতুম খায়ের (আরবি), ‘ঝিন নিয়ান কুয়েই লি (ম্যান্ডারিন), মানিগং বাগং তাওন (ফিলিপিনো), বন অ্যানি (ফ্র্যাঞ্চ), আকিমাশিত ওমেদাত গজাইমাসু (জাপানী), সালে নও (পার্সী)-সহ বিভিন্ন ভাষায় উপস্থিত দর্শণার্থীরা প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।
এছাড়া মালয়েশিয়ার সেলাংগর, পেনাং, জোহরবারু, কেলান্তান, কোয়ান্তান, পেরাক, ইপু, মালাক্কা জুড়ে আতশবাজির উৎসব, ক্লাউন, পাপেট শোসহ বিভিন্ন আনন্দ আয়োজন সবার মন কাড়ে।
প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। আর বিশেষ করে সাধারণ প্রবাসীরা নববর্ষের ছুটির দিনটিতে বিকালে কুয়ালালামপুর জুড়ে বাংলাদেশীদের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানগুলোতে উপস্থিত হয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন।
শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা













