পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত
পরবাস ডেস্ক : প্রবাসীদের মর্যাদা- কল্যাণ- অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী দিবস পালিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে জাতীয় প্রবাসী দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করে শোনানো হয়। পরে অতিথিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রবাসীরা তাদের তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্তুগালের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন।
সভায় বক্তারা প্রবাসী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানসহ যে সকল প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টিও উঠে আসে।
প্রবাসীদের বিভিন্ন দাবি সম্পর্কে রাষ্ট্রদূত বিষয়গুলো গুরুত্ব সহকারে সরকারের নিকট উপস্থাপন করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন। এরপর তিনি পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন অর্জন সকলের উদ্দেশ্যে তুলে ধরেন।
তিনি জানান পর্তুগাল প্রবাসীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরখ পর্তুগাল থেকে প্রায় ২৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রদূত দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করায় পর্তুগাল প্রবাসীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে সঠিক চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।
এছাড়া সকল প্রবাসী একসঙ্গে কাজ করে পর্তুগালে একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করেন।
প্রবাসী দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় পর্তুগাল প্রবাসী এবং স্থানীয় পর্তুগিজ সোসালিস্ট পার্টির নেতা রানা তসলিম উদ্দিন বলেন, জাতীয় প্রবাসী দিবস প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হলে প্রতিবছর প্রবাসীরা এই দিনে তাদের সুখ-দুঃখ এবং দাবির কথা জানাতে পারবে। প্রবাসীদের জন্য একটি জাতীয় দিবস নির্ধারণ করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
শেষে শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এর সঙ্গে আগত অতিথি নারীদের নিয়ে বালিশ খেলা এবং পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা













