গ্রিসে ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত
পরবাস ডেস্ক : প্রবাসীদের মর্যাদা- কল্যাণ- অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
গ্রিসের রাজধানী এথেন্সে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদ্যাপিত হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর বাণীসমূহ পড়ে শোনানো হয়।
শনিবার সকালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পালের সঞ্চালনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সঞ্চালক প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে দূতাবাস ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নির্মিত ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের তাৎপর্য তুলে ধরে সকলকে বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরণের জন্য অনুরোধ করেন। পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ করতে সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য “প্রবাস স্কীম” এ নাম রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান।
এর আগে গত ১৯-৩০ ডিসেম্বর পর্যন্ত দূতাবাসের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যেবিশেষ সেবা পক্ষ পালন করা হয়। দূতাবাসে আগত সেবা প্রার্থীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান এবং সরাসরি গণশুনানির মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান, ‘Remittance Day of the Month’ উদ্যাপন, এবং প্রবাসীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিশেষ এই সেবা পক্ষ পালন করা হয়।
উল্লেখ্য, দেশে বৈধপথে রেমিটেন্স প্রেরণে গ্রিস বর্তমানে ১৫তম অবস্থানে রয়েছে এবং সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ, বিগত ২০২২-২৩ অর্থবছরে গ্রিস থেকে প্রায় ১৩০ মিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে, যা বিগত বছরের তুলনায় দেড়গুণ।
জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষ্যে দূতাবাস রেমিটেন্স প্রেরণে সহায়তাকারী দুইটি প্রতিষ্ঠান ভয়েস বাংলা ট্রাভেলস ও ইসলাম মফিদুল এজেন্সি ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী পাঁচজন প্রবাসী পারভীন সরদার, মো. আব্দুল্লাহ আল-মামুন, সাবিনা ইয়াসমিন, মো. সাইদুর রহমান ও মানসুরা আক্তারকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার ২০২৩’ পুরস্কারে ভূষিত করে।
এছাড়া গ্রিস হতে বৈধপথে দেশে সর্বাধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) পাঠানোর স্বীকৃতিস্বরূপ মো. সাইদুর রহমান ও মোহাম্মদ শামসুল আলম দিপ্তীকে “বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি)” ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত করা হয়েছে।
শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে












