জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২৩ অর্থবছরের শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ ক্যাশ (স্পনসর এবং পরিচালক ব্যতীত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ডসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ডের অনুমোদিত হয়।
২৮ ডিসেম্বর বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির।
সভায় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ ও মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক সফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ।
জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ অনুষ্ঠান সঞ্চালনা ও শেয়ার হোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।
চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক এফসিএমএ, গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. মোশারফ হোসেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালি যোগ দেন।
সভায় কোম্পানিটির ৩০ জুন শেষ বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
স্বাগত বক্তব্যে সভার সভাপতি মো. আলমগীর কবির বলেন, ‘জিপিএইচ ইস্পাত লিমিটেড স্থিতিস্থাপকতা এবং দূরদর্শিতার সঙ্গে সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করেছে। অত্যাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি ব্যবহার করে যুগান্তকারী পণ্য জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ সি-আর এবং জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ ডি-আর উৎপাদনের মাধ্যমে আমাদের উৎকর্ষতা চিহ্নিত হয়েছে। যা ভূমিকম্প সহনশীল, ৩০ পারসেন্ট ব্যয় সাশ্রয়ী, শ্রমিক ও পরিবহন খরচ কমবে। এই কৌশলগত পদক্ষেপের ফলে ইস্পাত শিল্পে আমাদের নতুন উচ্চতার দ্বার উন্মোচিত হয়েছে।
গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কোভিড ১৯, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য অবরোধ ইত্যাদির কারণে কঠিন সংকটের মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের প্রযুক্তি, পণ্য ও পরিষেবার মান সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করেছে।’
সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ শেয়ারহোল্ডারদের পক্ষে জিপিএইচ পরিচালনা পর্ষদে সঠিক দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সমাপনী বক্তব্যে বলেন, ‘এশিয়ায় সর্বপ্রথম ও সর্বোচ্চ গুণ-মানের স্টিল আমরা উৎপাদন করেছি এবং চীনের মতো দেশে রপ্তানি করে বাণিজ্যে নয়া দিগন্ত উন্মোচন করেছি। জিপিএইচ একটি রেফারেল প্ল্যান্ট যা দেখতে বিশ্বখ্যাত কোম্পানি আমাদের প্ল্যান্ট পরিদর্শন করছেন।
শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ









