×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতনেও ফ্লোর প্রাইস ভেঙ্গে ৮ প্রতিষ্ঠানের লেনদেন

২০২৩ ডিসেম্বর ২৭ ১৮:০৭:৪৩
পতনেও ফ্লোর প্রাইস ভেঙ্গে ৮ প্রতিষ্ঠানের লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৭ ডিসেম্বর) শেয়ারবাজারে সামান্য পতন হয়েছে। পতনের মধ্যেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-যমুনা ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, ডিবিএইচফাস্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ ফাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এবং এসইএমএলএল মিউচুয়াল ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ও আইসিবি এমপ্লয়িজ ফাস্ট মিউচুয়াল ফান্ড শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে ক্লোজিং হয়েছে।

প্রতিষ্ঠান দুটির মধ্যে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট ফ্লোর প্রাইস ৬ টাক ৫০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। তবে ফান্ডটির ইউনিট ক্লোজিং হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। আজ ফান্ডটির ৮ লাখ ৫২ হাজার ১৮০টি ইউনিট লেনদেন হয়েছে ।

আর আইসিবি এমপ্লয়িজ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট ফ্লোর প্রাইস ৭ টাক ১০ পয়সা থেকে ৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। তবে ফান্ডটির ইউনিট ক্লোজিং হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আজ ফান্ডটির ৪ লাখ ৯৯ হাজার ৩১২টি ইউনিট লেনদেন হয়েছে।

বাকি যমুনা ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, ডিবিএইচফাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এবং এসইএমএলএল মিউচুয়াল ফান্ড ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হলেও শেষবেলায় ফের ফ্লোর প্রাইসে স্থান নিয়েছে।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে