শেয়ারবাজার বিনিয়োগ আকর্ষণ করার সক্ষমতা অর্জন করেছে : ডিএসই চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, অবকাঠামো এবং আইনগত সংস্কারের ফলে দেশের শেয়ারবাজার এখন পুঁজি ও বিনিয়োগ আকর্ষণ করার সক্ষমতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে ডিএসই লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।
ডিএসইর মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
সভার শুরুতে ডিএসইর সাবেক চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী ও সাবেক ভাইস চেয়ারমান খাজা গোলাম রসূলসহ ডিএসইর শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিবৃন্দের আপনজন যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
স্বাগত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান বলেন, আমাদের উদ্দেশ্য বিনিয়োগকারীসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে ডিএসই তথা শেয়ারবাজার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। শুরু থেকেই পরিচালনা পর্ষদ সুদুর প্রসারী পরিকল্পনা ভিওিক নীতি কৌশল গ্রহণ করছে। সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার। এই জন্য আমরা প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আমরা এই সল্প সময়ে আইসিটি নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। আমাদের উদ্দেশ্য দেশের শেয়ারবাজারে স্মার্ট ত্রুটিহীন লেনদেন প্লাটফর্ম উপহার দেয়া। সে লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, সপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে চারটি স্তভ রয়েছে এর মধ্যে স্মার্ট ইকোনমি হলো অন্যতম। আর স্মার্ট ইকোনমির অন্যতম প্রধান নিয়ামক হলো সমৃদ্ধ শেয়ারবাজার। সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি৷
অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটিক ও নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে৷ এই ডাটা সেন্টার আন্তর্জাতিক মানের রেটেড-এ সনদ লাভ করেছে৷ এর বাইরেও ডিএসই এনডিআরর অবকাঠামো তৈরী করেছে এবং বাকী কাজগুলো এগিয়ে চলেছে। এনডিআর প্রযুক্তিগত দূর্ঘটনা হতে ডিএসইর ট্রেডিং সিস্টেমসহ সকল সার্ভিস বা সিস্টেমগুলো সুরক্ষা দিবে। ডাটা সেন্টার এবং ডিআর প্রবর্তনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্লাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে। দেশের উন্নয়নে অবদান রাখার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সমৃদ্ধির ৭০ বছর ধরে সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
তিনি বলেন, অর্থনৈতিক তথা শিল্পোন্নয়নের জন্য বর্তমান সরকার সবসময়ই শেয়ারবাজারকে সমৃদ্ধ করছে। শেয়ারবাজারের সব দুর্যোগকালীন সময়েই সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের সপ্নদ্রষ্ঠা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি শেয়ারবাজারের যে কোন সংকটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের প্রতি। যিনি বিগত দিনে বাজেটরীয় সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগে উত্সাহিত করেছেন।
সভায় বক্তব্য প্রধান করেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক এ. এস. শাহুদুল হক বুলবুল, গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম, রাজীব এহসান, এ্যাংকর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, এন এল আই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. শাহেদ ইমরান, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এম. আকবর আলী, দোহা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম সামসুদ্দোহা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, বি. এল. আই. সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।
পরে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচিত ও অনুমোদিত হয়। এছাড়াও ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৪ শতাংশ ডিভিডেন্ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাঁদের পারিতোষিক নির্ধারণ করা হয়।
এছাড়াও ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে ডিএস্ইর পরিচালনা পর্ষদের ১টি শূণ্য পদে নির্বাচনে রিচার্ড ডি রোজারিও কে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাফিজ এবং ৬২তম বার্ষিক সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভূক্ত হন।
পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং রেগুলেটর, শেয়ারহোল্ডার এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ প্রত্যাশা ব্যক্ত করেন।
সভার শেষাংশে, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজজামান সিপিএ শেয়ারবাজার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বারোপ করেন।
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


