আর্থিক প্রতিবেদনে অনিয়ম, তারপরও শেয়ারদর ধরাছোঁয়ার বাইরে
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড টানা চার বছরেরও বেশি সময় ধরে লোকসানে রয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে লোকসানের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড সুপারিশও করেনি কোম্পানিটি।
এমনকি আর্থিক প্রতিবেদনে বিভিন্ন অনিয়ম করে আলোচ্য অর্থবছরে খান ব্রাদার্স পিপি তাদের নিট লোকসান কমিয়ে দেখিয়েছে বলেও অভিযোগ তুলেছেন কোম্পানির নিরীক্ষক। তা সত্ত্বেও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর লাফিয়ে বাড়ছে দুই মাসেরও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে শেয়ারদর বেড়েছে প্রায় চারগুণ।
এই অস্বাভিক দর বৃদ্ধির পর কোম্পানি কর্তৃপক্ষ বলছে, এর পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। তারপরও কোম্পানিটির শেয়ারদর ধরাছোঁয়ার বাইরে।
২০২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, খান ব্রাদার্স পিপি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৫৫ কোটি ৩৩ লাখ টাকার কাঁচামাল এবং ৪ কোটি ৪১ লাখ টাকার বিক্রিযোগ্য মজুত পণ্য দেখিয়েছে। উল্লেখিত মোট ৫৯ কোটি ৭৫ লাখ টাকার মজুত পণ্য গত কয়েক বছর ধরেই দেখিয়ে আসছে তারা।
কোম্পানিটির নিরীক্ষক সরেজমিনে যাচাইয়ে অনেক ঘাটতি পেয়েছেন। যেখানে মাত্র ১৯ কোটি ৫ লাখ টাকার পণ্য পাওয়া গেছে। অর্থাৎ আর্থিক প্রতিবেদনে উল্লেখিত কোম্পানিটির ৪০ কোটি ৭০ লাখ টাকার মজুত পণ্যে ঘাটতি রয়েছে। অতিরঞ্জিত করে দেখানো এই মজুত পণ্যের মাধ্যমে কোম্পানিটি তার নিট লোকসান কমিয়ে দেখিয়েছে বলেও অভিযোগ নিরীক্ষকের।
একই সঙ্গে মজুত পণ্যের অতিরঞ্জন কোম্পানির নিট সম্পদ এবং সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) বেশি দেখাতে সাহায্য করেছে বলে মতামত জানিয়েছে নিরীক্ষক।
নিরীক্ষক আরও জানিয়েছেন, খান ব্রাদার্স পিপি তার আর্থিক হিসাবে রপ্তানির বিপরীতে বকেয়া (গ্রাহকের কাছে বিল পাওনা) হিসেবে ৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ দেখিয়েছে। যা ২০২০-২১ অর্থবছর থেকে দেখানো হচ্ছে। যে পাওনার কোনো অংশ আদায় বা সমাধান হয়নি। তারপরেও এর বিপরীতে সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করেনি কোম্পানিটি।
লোকসানে ডুবতে যাওয়া এই কোম্পানিটি থেকে ৩ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা হয়েছে দেউলিয়া লিজিং কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে। যা অনেক বছর ধরে আর্থিক প্রতিবেদনে সম্পদ হিসেবে দেখিয়ে আসা হচ্ছে। এই ডিপোজিটের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। নিয়ম অনুসারে এই ধরনের অনিশ্চয়তায় থাকা ফিক্সড ডিপোজিটের বিপরীতে সঞ্চিতি রাখার বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।
খান ব্রাদার্স পিপি কর্তৃপক্ষ ভ্যাট আইন ২০১২, রুলস ২০১৬ এবং আয়কর আইন ২০২৩ অনুযায়ী সাব কন্ট্রাক্ট থেকে আয়ের বিপরীতে ভ্যাট অ্যান্ড এআইটি প্রদান করেনি। এই ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ ১ কোটি ৫১ লাখ টাকার ভ্যাট দেয়নি। যার মাধ্যমে প্রকৃত আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি এবং আইন ভঙ্গ করা হয়েছে বলে মতামত জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত শ্রম আইন অনুযায়ী কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এবং গ্র্যাচুইটিও চালু করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৯ অক্টোবর খান ব্রাদার্স পিপির শেয়ারদর ছিল মাত্র ২৪ টাকা ৭০ পয়সা। এরপর দুই-এক কার্যদিবস বাদে প্রতিদিনই কোম্পানির শেয়ারদর বেড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৪৭ কার্যদিবস বা দুই মাসের কিছুটা বেশি সময়ের ব্যবধানে কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৭০ টাকা ৮০ পয়সা বা ২৮৬.৬৪ শতাংশ (৩.৮৭ গুণ)।
আলোচ্য সময়ের মধ্যে বেশ কয়েকটি কার্যদিবসে অস্বাভাবিক লেনদেনও দেখা গেছে কোম্পানিটির। এর মধ্যে গত ১৭ অক্টোবর সবচেয়ে বেশি ৪২ লাখ ৫২ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন হয়। আজ রোববার কোম্পানির মাত্র ১০ লাখ ৬৮ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়েছে।
এই অস্বাভাবিক দর বৃদ্ধি ও লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিটিকে বেশ কয়েকবার চিঠি দেয়া হয়। চিঠির জবাবে প্রতিবারই কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এই দর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর ডিএসইর পাঠানো এক চিঠির জবাবে বৃহস্পতিবারও একই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খান ব্রাদার্স পিপির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৯৮ কোটি ৮ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ি, গত নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার ছেড়ে বড় আকারে মুনাফা তুলেছে। ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৩.১৯ শতাংশ। যা ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে এসে দাঁড়িয়েছে ৭.০১ শতাংশে। বিপরীতে ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৬.৬৮ শতাংশ। যা ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে এসে দাঁড়িয়েছে ৬২.৮৬ শতাংশে।
শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার











