পড়ুয়ার আসরের আয়োজনে সিডনিতে ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন
নিজস্ব প্রতিবেদক : ‘পড়ুয়ার আসর’ অস্ট্রেলিয়ার সিডনিতে বেগম রোকেয়া দিবস উদযাপন করেছে। রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ম্যাকুরি লিংকস গলফ ক্লাব কমিউনিটি হলে এই অনুষ্ঠান হয়। পড়ুয়ার আসর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সবাই মিলে বই পড়ার কার্যক্রম শুরু করেছিল। প্রতি দুই মাসে একটি বই পড়ার আসরের আয়োজন ছাড়াও পড়ুয়ার আসর গত বছরের ডিসেম্বর মাসে প্রথম বেগম রোকেয়া নিয়ে একটি বিশেষ পাঠসভার আয়োজন করেছিল।
এরই ধারাবাহিকতায়, গত ১০ ডিসেম্বর আবারও যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে।
বিশেষ এই স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বেগম রোকেয়ার রচনাবলি থেকে পাঠ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর অবদানের বর্ণনা। নাসরিন মোফাজ্জল ও রোকেয়া আহমেদের সঞ্চালনায় এই বিশেষ পাঠপর্বে অংশ নেন আজিজা শাদাত, নুরুন্নাহার বিউটি, রুমানা ফেরদৌস লনী, রওশন পারভীন, কাশফি আসমা আলম, রাণী নাহিদ, শামসুন্নাহার বিউটি, লায়লা লজি, সাকিনা আক্তার ও ইসরাত মুনির। সঙ্গীত পরিবেশনায় ছিলেন রুমানা ফেরদৌস লনী।
এই পর্বের একটি বিশেষ পরিবেশনা ছিল কাশফি আসমা আলমের ধারা বর্ণনায় এবং নাসরিন মোফাজ্জল ও ইসরাত মুনিরের অংশগ্রহণে শ্রুতি নাটক। বেগম রোকেয়ার “সুলতানার স্বপ্ন” উপন্যাস অবলম্বনে সারা ও সুলতানার দ্বৈত সংলাপের মাধ্যমে এই শ্রুতি নাটকটি পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল সিডনির বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও সুধীজনদের অংশগ্রহণে বেগম রোকেয়াকে নিয়ে পর্যালোচনার একটি বিশেষ পর্ব। এই পর্বের প্রধান বক্তা ও আলোচক ছিলেন অজয় দাশগুপ্ত, তিনি অত্যন্ত সাবলীল ভাষায় নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন এবং তাঁর সাহিত্য কর্মের পর্যালোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাফিন রাশেদ, গামা আবদুল কাদির, ড. কাজী আলী, ড. খাইরুল চৌধুরী, আব্দুল জলিল, আনীলা পারভিন, শাখাওয়াত নয়ন, নোমান শামীম, মোহাম্মদ শফিকুল আলম, ফারিয়া নাজিম, শোয়েব মো. কামাল, কানিজ আহমেদ ও এহসান আহমেদ। এছাড়া “বিভাবরী” জামদানি শাড়ী বুটিকের স্বত্বাধিকারী সামিনা মাশা ও আভানী রিয়াল এস্টেটের পক্ষ থেকে মুনীর সিরাজুম ও ইসরাত মুনীর তাঁদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মেহেদী হাসান এবং মঞ্চ সজ্জায় ছিলেন শামীম হাসান।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে পড়ুয়ার আসর ‘বই বদলের’ একটি বিশেষ কর্মসূচি নেয়। অনুষ্ঠানে আগত সুধীজনেরা আনন্দ ও উৎসাহের সঙ্গে বই বিনিময় করেন এবং বই অনুদান ও কেনেন। এই বই বদল টেবিলের দ্বায়িত্বে ছিলেন অদ্রি ও রিয়াশা নুসরাত চৌধুরী। “দেশী স্বাদ”–এর আয়োজনে ছিল সুলভ মূল্যে খাবার ও চা/ কফির আয়োজন। খাবার পরিবেশনায় ছিলেন সিনথিয়া, নাদিম ও মাশা।
শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক













