×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে

২০২৬ নভেম্বর ২০ ১৫:২৩:০৪
স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে

নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার ঘটনা ঘটেছে। লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি প্রতিষ্ঠান বিতর্কিত এই চিঠি হাইকমিশনে পাঠায়, যা যাচাই-বাছাইয়ে হাতে-নাতে ধরা পড়েছে।

ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা তার সকল সরকারি ও দাপ্তরিক নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন, যা সবার কাছেই পরিচিত। কিন্তু সম্প্রতি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে তার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে যে আবেদনপত্র বা অনুমোদনের চিঠি পাঠানো হয়, তাতে স্বাক্ষর দেওয়া হয়েছে ইংরেজিতে। ৯ নভেম্বর ২০২৬ তারিখের ওই চিঠিতে লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসিকে তার আইনি প্রতিনিধি হিসেবে উল্লেখ করে আবেদন জমা দেওয়ার কথা বলা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান গত ১৯ নভেম্বর রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, এ বিষয়ে তিনি নয়াদিল্লি হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন এবং হাইকমিশন যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, শেখ হাসিনা একজন ব্যক্তি এবং তার স্বাক্ষরও একটিই। এ ধরনের আবেদনের ক্ষেত্রে এনআইডিতে পূর্বে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহার করার বা জাল স্বাক্ষর দিয়ে আবেদন করার সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সব নথিতেই বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।

তিনি কটাক্ষ করে আরও লেখেন, “চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়।” লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে। তারা অন্তত একবার জিজ্ঞেস করে নিতে পারত যে, তিনি বাংলায় নাকি ইংরেজিতে স্বাক্ষর করেন—এ থেকে বোঝা যায় হয় শেখ হাসিনা ইংরেজি ভালো বোঝেন না, নয়তো ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝেন না।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে