×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য

২০২৬ নভেম্বর ২০ ১২:০৭:৩০
রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল কি না, তা নিয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

পুলিশ জানায়, নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি গলির মূল ফটকের ভেতরে আগুন দেওয়া হয়। ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে, যার একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকের ভেতরে আগুন দেয়। তবে এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, পলিথিন সদৃশ কোনো বস্তু সেখানে পোড়ানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে মাহমুদুল হাসান নামে এক ফায়ার ফাইটার জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাদের কাছে আসেনি।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হলেও আগুন দেওয়ার কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে