ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে মূলধন সংকট আরও গভীর হয়েছে। গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা বাড়ায় বেসরকারি খাতে ঋণ সরবরাহ ও নতুন বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ২২ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। এর আগে গত মার্চ শেষে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। দেশের বাকি ব্যাংকগুলোর কোনো মূলধন ঘাটতি ছিল না।
ব্যাংকিং খাতে এই সংকটের প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। টানা সপ্তম মাসের মতো এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।
ব্যাংকারদের মতে, ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগের চাহিদা হ্রাস পাওয়ায় ঋণ প্রবৃদ্ধি নিম্নমুখী হচ্ছে।
ব্যাংকারদের ভাষ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতরণ করা ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হচ্ছে। ফলে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি কোনো কোনো ব্যাংক লোকসানে পড়েছে।
লোকসানের কারণে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে। এতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ছে।
সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর ফলে খেলাপি ঋণ বেড়েছে এবং এসব ঋণের একটি বড় অংশ আদায় হওয়ার সম্ভাবনা কম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকের মালিকানা ও ঋণ বিতরণে প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক এখন কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। এতে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বাংলাদেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় দুর্বল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত ও পাকিস্তানে খেলাপি ঋণের হার যথাক্রমে ১ দশমিক ৭ ও ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।
ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থা এবং নতুন বিনিয়োগের চাহিদা কমে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
তারা বলছেন, ঋণের উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন।
নির্বাচনের পরও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি। আগামী এক বছরেও অনেক প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে না। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কাও বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ফলে একদিকে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমছে, অন্যদিকে ব্যবসায়ীদের ঋণের চাহিদাও সংকুচিত হচ্ছে। এতে বেসরকারি খাতে অর্থায়ন দুই দিক থেকেই চাপে পড়েছে।
ব্যাংকিং খাতের মোট মূলধন ঘাটতির বড় অংশ রয়েছে ইসলামী ব্যাংকগুলোতে। গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা।
এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একক মূলধন ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। একীভূত হওয়ার পর ব্যাংকটি এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকারদের তথ্য অনুযায়ী, আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকের সব কটিই বর্তমানে মূলধন ঘাটতিতে রয়েছে।
মূলধন ঘাটতিতে থাকা অন্যান্য বড় ব্যাংকের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আইএফআইসি ব্যাংক আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল। প্রিমিয়ার ব্যাংক সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের সঙ্গে সংশ্লিষ্ট এবং ইউসিবি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে ছিল।
গত জুন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা।
অন্য ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের ঘাটতি ৮ হাজার ৭৮২ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা।
এদিকে আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি টাকা এবং প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি টাকা।
বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৯৫৭ কোটি টাকা। বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি ছিল ৪ কোটি টাকা।
গত জুন শেষে ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিআরএআর) কমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততার অনুপাত বজায় রাখা বাধ্যতামূলক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোকে বেশি অর্থ সংরক্ষণ করতে হচ্ছে। এতে তাদের মুনাফা কমে যাচ্ছে।
তার মতে, ঋণের বিপরীতে অর্থ সংরক্ষণ করতে গিয়ে ব্যাংক লোকসানে পড়লে মূলধন কমে যায়। খেলাপি ঋণ বাড়তে থাকলে মূলধন ঘাটতির পরিমাণ আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততার অবস্থার আরও অবনতি হয়েছে। তবে ব্যাংকভেদে পরিস্থিতির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
তিনি জানান, ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অনুপাত ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা, ইউনিয়ন ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের অবস্থা অত্যন্ত দুর্বল।
এই সংকট কাটাতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, মূলধন পুনর্গঠন, নতুন অর্থের জোগান এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন তিনি। পাশাপাশি মূলধনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর মুনাফা বণ্টনে বিধিনিষেধ আরোপসহ ব্যাংকিং আইন ও বিধিবিধানের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এজাজুল ইসলাম।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বহিষ্কৃত নেতাদের বড় সুখবর দিল বিএনপি
- আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি
- সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা
- ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত
- গোপালগঞ্জে দেশ হাসানো কান্ড প্রকাশ্যে
- একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব
- মেলেনি উত্তর, শেখ হাসিনাকে ফোন করেছিলেন নাহিদ!
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার













