বাংলাদেশের যে গ্রামের নারীরা তৈরি করছেন মোবাইল ফোন
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর উপজেলার পিয়ারাতলী গ্রামের পাশ ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কাচা পাকা ভবন ফাঁকে ছোট ছোট জলাধার, জুড়ে থাকা সবুজ ফসলের মাঠ, আঁকা বাঁকা গ্রামবাংলার সরু পথ আর এই দিগন্ত মাঠ সমেত প্রাকৃতিক সম্ভারের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ধূসর রঙের কতক উচুতলা ভবন।
এর ভেতরেই চলছে দেশ এবং দেশ ছাপিয়ে যাওয়া বাণিজ্যিকভাবে মোবাইল ফোন তৈরির পল্লীর এক কারখানা। যেখানে আশপাশের গ্রামের অল্পবিস্তর শিক্ষাগত যোগ্যতার জোরে কাজের মাধ্যমে অর্জিত কমবেশি দক্ষতা নিয়ে ছোটবড় বয়সী তরুণ-তরুণীর হাত দিয়ে চলছে মোবাইল সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরির এক বিশাল কর্মযজ্ঞ।
এই গ্রামটিসহ আশপাশের এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামের অধিকাংশ শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় পার করেছে এমন দক্ষ-অদক্ষ নারীদের জীবনযাত্রার মান এখন বেশ উন্নত। তারা মোবাইল ফোনের এই কারখানায় কাজ করে স্বাবলম্বী। কারণ এখানে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে ধানের জমির পাশে গড়ে উঠেছে মোবাইল ফোন তৈরির কারখানা।
হালিমা গ্রুপের হালীমা হাইটেক মোবাইল তৈরির এ কারখানায় কাজ শেখে নারীরা নিজেরাও এখন বাড়িতে বসে বসে মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বানানোর কাজ করে সংসার চালাচ্ছেন।
এই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই চলছে এমন কর্মযজ্ঞ। হালিমা টেলিকম কারখানায় গিয়ে দেখা গেছে, কারখানার প্রায় ৯০ ভাগ শ্রমিক নারী। তাদের কারও বাড়ি পিয়ারাতলী, কারও মাঝিগাছা, ছত্রখিল কিংবা চাঁনপুরে। এর উদ্যোক্তা স্থানীয় তরুণ আবুল কালাম হাসান টগর।
পিয়ারাতলী গ্রামে গিয়ে জানা যায়, এখানের নারী শ্রমিকদের অধিকাংশ প্রাথমিক শিক্ষাও শেষ করতে পারিনি। কেউ আবার লেখা পড়ার পাশাপাশি কারখানায় মোবাইল ফোন তৈরির কাজ করে নিজেরাই স্বাবলম্বী হয়েছেন।
এই গ্রামের নারীরা এখন মোবাইল ফোনের ডেট লেভেল, এলসিডি, এলসিডি লেন্স, কী প্যাড, আপ হাউজিং, ব্যাক হাউজিং, স্পিকার নেট চেনেন। কাপড়ের পুতুল বানানো তরুণী এখন মোবাইল ফোন তৈরি করছেন।
নারীরা পরিপাটি অফিস ড্রেস পরে কাজ করছেন। তদারকি করছেন কারখানার কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ‘গ্রামের নারীরা পিছিয়ে নেই। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানের। আমরা দেশে তৈরি যে কোনো পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বাজার সৃষ্টি করেছি।
পিয়ারাতলী গ্রামের মোবাইল কারিগর এক নারী বলেন, পরিবারের আয় কম, ঘরের পাশের কারখানায় এসে কাজ শিখেছি। এখন নিজে মোবাইল ফোন বানাতে পারি, এটা এখন অনেকটা পুতুল বানানোর মতো সহজ। কারখানায় ভালো বেতন পাই। সন্তানদের পড়ালেখা করাতে পারছি।
কারখানার আরও দুই নারী শ্রমিক বলেন, ঘরের পাশে কারখানা হওয়ায় যাতায়াতের ভোগান্তি নেই, খরচ নেই। পায়ে হেঁটে আসি। দুপুরের খাবারও বাড়িতে খেয়ে আবার কারখানায় এসে কাজ করতে পারি।
উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর বলেন, কারখানার নারী কর্মীরা অল্প লেখাপড়া জানা। আমাদের কর্মীরা গ্রামের বলে পিছিয়ে নেই। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন। আমরা দেশে তৈরি যে কোনো পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বাজার সৃষ্টি করেছি।
কুমিল্লার চাঁন্দপুর গ্রামে মোবাইল ফোন অ্যাকসেসরিজের ব্যবসা দিয়ে শুরু করেছি। নারীদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তারা নিজের হাতে মোবাইল তৈরির কাজ করেন। এখন নারীরাই পিয়ারাতলী গ্রামের কারখানায় মোবাইল ফোন তৈরির কারখানায় কাজ করে নিজেরাই স্বাবলম্বী হয়েছেন। সামনে নারীরা ইলেকট্রনিকস পণ্য ও অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবেন।
কুমিল্লার প্রত্যন্ত এই গ্রামের নারীদের তৈরি পণ্য ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে ও জানিয়েছেন হালীমা গ্রুপের উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর।
শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












