সাদা দুধের কালো ব্যবসা
নিজস্ব প্রতিবেদক : সাদা দুধের কালো ব্যবসার মত জঘন্য অপরাধ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক শক্তিশালী সিন্ডিকেট। ডিটারজেন্ট পাউডার, সোডা, সয়াবিন তেল, লবণ, চিনি, ভারতীয় পশুখাদ্যে মারাত্মক সব রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে দুধ। অবিকল খাঁটি দুধের মতো দেখতে সেই নকল দুধের ক্রিম থেকে তৈরি হচ্ছে ‘খাঁটি গাওয়া ঘি’।। সব বাহারি মিষ্টি দুধের ছানা থেকে তৈরি করা হয়। প্রশাসনের উদ্যোগেও বন্ধ হচ্ছে না নকল দুধের উৎপাদন।
আবার এই ভেজাল দুধ বিভিন্ন বিখ্যাত ও দামি কোম্পানির মাধ্যমে প্যাকেটজাত করে সারাদেশে ছড়িয়ে পড়ছে। এসব ভেজাল দুধ ছোলা ও ঘি তৈরি করে সরবরাহ করা হচ্ছে উত্তরাঞ্চল ও ঢাকার বিখ্যাত সব মিষ্টির দোকান ও দামি রেস্টুরেন্টে।
দুধের তৈরি ঘি, মিষ্টি ও দুধ নামক বিষ দিয়ে সাধারণ মানুষকে খাইয়ে প্রতারক চক্র রাতারাতি আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। বটগাছ থেকে কলাগাছ। এই দুধ ও তা থেকে তৈরি মিষ্টি ও ঘি খেয়ে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। জনমনে এই জঘন্য কর্মকান্ড চললেও প্রশাসন বিষয়টি নিয়ে নীরব। পাবনার বড়, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও কামারখন্দে চলছে ভয়াবহ তৎপরতা।
এসব এলাকায় ভেজাল কারবারিদের সাথে কথা বলে ও গোপনে অনুসন্ধান চালিয়ে এই ভয়াবহ কর্মকাণ্ডের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এসব নিয়ে মিডিয়ায় সংবাদ প্রচারের পর কখনো কখনো প্রশাসনের অভিযানে ভেজাল কারবারিরা ধরা পড়েন। কিন্তু অর্থদণ্ড দিয়ে ছাড়া পেয়ে আবারো তারা রাজনৈতিক ছত্রছায়ায় পুরোদমে নকল কারবার শুরু করেন।
সম্প্রতি ভাঙ্গুড়ার ভবানিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান একটি কোম্পানির দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে দেড় বস্তা কস্টিক সোডা ও ১৮ বস্তা চিনি উদ্ধার করেন। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে এজেন্সি ইনচার্জকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সুজানগর, সাঁথিয়া, বেড়া, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছে। তার পরও বন্ধ হচ্ছে না এই ব্যবসা। জানা যায়, স্বল্প পুঁজি বিনিযোগ করে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে ভেজাল কারবার।
জানা যায়, দেশের গবাদিপশু সমৃদ্ধ পাবনার বেড়া, সাথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় নকল দুধের রমরমা ব্যবসা চলছে। এই ভেজাল দুধ তৈরিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা। এসব কারখানায় চলছে নকল দুধের নানা কারবার। এই ভেজাল দুধ নানা প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে ঘি, ছানা ও প্যাকেট দুধ।
ভেজাল দুধ উৎপাদনকারী সিন্ডিকেটের কারণে মুখ থুবড়ে পড়তে চলেছে সম্ভাবনাময় দুগ্ধ শিল্প। মাথার ঘাম পায়ে ফেলে খাঁটি দুধ উৎপাদনকারী খামারিরা এই সিন্ডিকেটের কারণে পথে বসার উপক্রম হয়েছে। দুগ্ধ শিল্পের এই করুণ পরিণতির চিত্র খুঁজতে গিয়ে অনুসন্ধানে বেড়িয়ে এসেছে গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ভেজাল দুধের কারবারের চিত্র।
দুধে ভেজাল দিয়ে তা নানা পন্থায় বিক্রি করে শূন্য থেকে রাতা-রাতি কোটিপতি বনে গেছেন অনেক দুধ ব্যবসায়ী ও সংগ্রাহকরা। এই দুধ ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে একাধিক ব্যবসায়ী (ফড়িয়া) গ্রুপ গড়ে উঠেছে। এদের সাথে রয়েছে স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীন দলের কিছু অসাধু নেতা-কর্মী। ফলে সঙ্ঘবদ্ধ চক্রটি প্রচণ্ড শক্তিশালী। এ দিকে এই ভেজাল দুধ যাচ্ছে দেশের বিভিন্ন ঘি, ক্রিম ও ছানা তৈরির কারখানায়। এসব কারখানায় দুধের ব্যাপক চাহিদা রয়েছে।
ব্যবসায়ীদের কথার সূত্র ধরে সাঁথিয়া উপজেলার আমাইকোলা গোয়ালা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের কানাডা প্রবাসী ব্যবসায়ী মির্জা তানজির আহম্মেদ শিশিরের কারখানায় গিয়ে দেখা যায়, ঘোষ ও ব্যবসায়ীদের কাছ থেকে পরীক্ষা ছাড়া দুধ কিনে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে শতভাগ ননী বের করে সেই দুধ দিয়ে ছানা তৈরি করা হচ্ছে।
কারখানার ম্যানেজার রবিউল ইসলাম জানান, প্রতি দিন দুধ ব্যবসায়ী (ফড়িয়া) ও ঘোষদের কাছ থেকে ক্যান দুধ কিনে ননী বের করে ঘি তৈরি করা হয়। আর ননী বিহীন দুধের ছানা তৈরি করে কানাডাসহ ঢাকার প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারে সরবরাহ করা হয়। এ ছাড়া কারখানায় তৈরি ছানা দিয়ে কাঁচা সন্দেশ ও কাঁচা গোল্লা তৈরি করে ঢাকায় বিভিন্ন মিষ্টি দোকানে সরবরাহ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাল্লাপাড়ার সমিরন ঘোষ, মোনপুর বাজারের রঞ্জন ঘোষ ভেজাল ছানা ঘি তৈরি করছেন। অভিযোগ রয়েছে, রঞ্জন ঘোষ ভেজাল ক্রিম (ননী) কিনে এনে ঘি তৈরি করে বগুড়া, ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে বাজারজাত করছেন।
শাহজাদপুরের বাঘাবাড়ি, রাউতারা, পোরজোনা, কায়েমপুর, চরাচিথুলিয়া, পাবনার বেড়ার আমাইকোলা, পেঁচাকোলা, হাটুরিয়া, সাঁথিয়ার সেলন্দা, ফরিদপুরের বড় ডেমরা, পার গোপালপুর, সুজানগর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য কারখানা গড়ে তুলে সেখানে এই ভেজাল দুধ দিয়ে ঘি ও ছানা তৈরি করা হচ্ছে। একই সাথে এই দুধ বিভিন্ন নামী-দামি কোম্পানির ক্রয় কর্মকর্তাকে ম্যানেজ করে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এসব এলাকার অসাধু ব্যবসায়ীরা ভেজাল দুধ, ঘি, ছানার ব্যবসা করে শূন্য থেকে কোটি কোটি টাকা ও বিলাস বহুল বাড়ির মালিক বনে গেছে।
একাধিক খামারি জানান, এসব অসাধু ব্যবসায়ীর কারণে গবাদিপশুর মালিকরা পুঁজি হারিয়ে পথে বসছেন। আর সুনাম হারাচ্ছে এই জনপদের প্রসিদ্ধ দুগ্ধ সম্পদ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। চিকিৎসা বিশেষজ্ঞরা ভেজাল দুধের বিষয়ে জানান, কেমিক্যাল মেশানো এই দুধ ও এর তৈরি মিষ্টান্ন খেয়ে মানুষ মারাত্মক সব রোগে ভুগছে। সূত্র : দৈনিক নয়া দিগন্ত
শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













