তিতাস গ্যাসের পাওনা, পেনশন ও ব্যাংক হিসাবে বড় ধরনের অসংগতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুতর অসংগতি ও হিসাবসংক্রান্ত দুর্বলতা তুলে ধরেছেন নিরীক্ষক। এসব কারণে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ বা শর্তযুক্ত মতামত দিয়েছেন নিরীক্ষক। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ এবং অন্যান্য বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন এসিএনএবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার এফসিএ মো. মনিরুজ্জামান।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ ৫৭ কোটি ৪৭ লাখ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ২৮২ কোটি ৩৮ লাখ টাকা পাওনা দেখিয়েছে তিতাস গ্যাস। সব মিলিয়ে এই পাওনার পরিমাণ ৩৩৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে মিটার ভাড়া ও সার্ভিস চার্জের আয় ২০০২ সাল থেকে এবং ডিমান্ড চার্জের আয় ২০১৯ সাল থেকে হিসাবভুক্ত করে আসছে কোম্পানিটি। কিন্তু ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এসব পাওনার কোনো অর্থ আদায় হয়নি। ফলে এই অর্থ আদায় নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) ৯ অনুযায়ী, এ অর্থের বিপরীতে পূর্ণ সঞ্চিতি রাখা প্রয়োজন বলে মনে করেন নিরীক্ষক।
এদিকে ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির মোট নিট বাণিজ্যিক পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে নিরীক্ষক নমুনাভিত্তিতে ৫ হাজার ৫২৭ কোটি ৭২ লাখ টাকার পাওনা যাচাই করতে গ্রাহকদের কাছে সরাসরি নিশ্চায়নপত্র পাঠান। জবাবে গ্রাহকদের হিসাব অনুযায়ী পাওনার পরিমাণ পাওয়া যায় ৫ হাজার ১৬ কোটি ১০ লাখ টাকা। এতে কোম্পানির হিসাবের সঙ্গে গ্রাহকদের হিসাবের পার্থক্য দাঁড়িয়েছে ৫১১ কোটি ৬২ লাখ টাকা। কিন্তু এই পার্থক্যের বিষয়ে কোম্পানি নিরীক্ষককে কোনো সমন্বিত হিসাব বা ব্যাখ্যা দিতে পারেনি। যদিও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বকেয়া আদায়ের চেষ্টা চলছে এবং কিছু ক্ষেত্রে পাওনা নিয়ে গ্রাহকদের সঙ্গে আইনি বিরোধ রয়েছে।
গ্রাহকদের নিরাপত্তা জামানত নিয়েও অসংগতি পেয়েছেন নিরীক্ষক। কোম্পানির নিয়ন্ত্রণ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন গ্রাহকদের নিরাপত্তা জামানতের পরিমাণ ৩ হাজার ৭৮০ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে জোনাল অফিসগুলোর হিসাব অনুযায়ী এই অর্থের পরিমাণ ৩ হাজার ৭২৯ কোটি ৪৪ লাখ টাকা। দুই হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে ৫১ কোটি ২১ লাখ টাকা। সংশ্লিষ্ট গ্রাহকদের পূর্ণাঙ্গ তালিকা, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় নিরীক্ষক সরাসরি গ্রাহকদের কাছ থেকে এসব হিসাবের সত্যতা যাচাই করতে পারেননি। তবে ব্যবস্থাপনা জানিয়েছে, আগে এই পার্থক্যের পরিমাণ ছিল ৯৩০ কোটি ৩৯ লাখ টাকা, যা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরীক্ষক আরও জানিয়েছেন, গ্যাস বিপণন বিধিমালা ২০১৪ অনুযায়ী গ্রাহকদের অনুমোদিত মাসিক লোড এবং গ্যাসের মূল্যবৃদ্ধির ভিত্তিতে নির্ধারিত নিরাপত্তা জামানত আদায় করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি এই বিধিবিধান পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে শিল্প, মৌসুমি, ক্যাপটিভ বিদ্যুৎ ও সিএনজি খাতের গ্রাহকদের কাছ থেকে নগদ ও ব্যাংক গ্যারান্টিসহ নির্ধারিত পদ্ধতিতে জামানত সংগ্রহের বিষয়েও ঘাটতি রয়েছে।
কোম্পানির মজুত পণ্যের হিসাবেও অসংগতি চিহ্নিত করেছেন নিরীক্ষক। ২০২৬ সালের ৩০ জুন তিতাস গ্যাসের মজুত পণ্যের মূল্য দেখানো হয়েছে ৪৩২ কোটি ৪৮ লাখ টাকা। কিন্তু আন্তর্জাতিক হিসাবমান আইএএস ২ অনুযায়ী, মজুত পণ্য ক্রয়মূল্য ও নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম, সেই মূল্যে হিসাবভুক্ত করার কথা। কোম্পানির হিসাবনীতিতে শুধু ক্রয়মূল্যে মজুত পণ্য মূল্যায়নের কথা বলা হয়েছে, যা আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এর আগে ২০১৩ সালের ৩০ জুন মজুত পণ্য সরেজমিন যাচাই করে ১০ কোটি ৪৪ লাখ টাকার অচল এবং ৩ কোটি ৩৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার অনুপযোগী পণ্য শনাক্ত করা হয়েছিল। কিন্তু ওই সময় আর্থিক হিসাবে প্রয়োজনীয় সমন্বয় করা হয়নি। ফলে ১৩ কোটি ৭৭ লাখ টাকার এসব পণ্য এখনো মজুতের হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ২০২৬ সালের ৩০ জুন নিরীক্ষকের সরেজমিন যাচাইয়ে আরও ৪৯ কোটি ৬৮ লাখ টাকার অচল মজুত শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ কোটি ৩১ লাখ টাকার পণ্য দীর্ঘদিন ধরে অব্যবহৃত এবং ২০ কোটি ৩৭ লাখ টাকার পণ্য ব্যবহার অনুপযোগী। এসব পণ্যের প্রকৃত ব্যবহারযোগ্যতা ও মূল্য নির্ধারণে মান যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
পেনশন তহবিলের সংস্থানেও বড় ধরনের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। ২০২০ সালের ৩০ জুন অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন অনুযায়ী, যোগ্য কর্মীদের অতীত চাকরিকালীন দায়ের বিপরীতে পেনশন তহবিলে প্রয়োজন ছিল ১ হাজার ৯২ কোটি ৬০ লাখ টাকা। অথচ ওই সময় তহবিলের সম্পদ ছিল মাত্র ৯২ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়ায় ১ হাজার কোটি ৬০ লাখ টাকা। পাঁচ বছরের পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে এই ঘাটতি পূরণের কথা থাকলেও ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি পেনশন তহবিলে সংস্থান করেছে ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা। ফলে এখনো ঘাটতি রয়েছে ৬৫৮ কোটি ৭ লাখ টাকা।
যদিও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১০ বছর মেয়াদি পরিকল্পনায় প্রতিবছর ১০০ কোটি ৮ লাখ টাকা করে সংস্থান করা হচ্ছে, তবুও নিরীক্ষকের মতে, নির্ধারিত অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন অনুযায়ী ঘাটতি পূরণ হয়নি। তাছাড়া ২০২০ সালের মূল্যায়ন পাঁচ বছর মেয়াদি হওয়ায় বর্তমান সময়ে পেনশন দায়ের প্রকৃত পরিমাণ পুনর্মূল্যায়ন করাও প্রয়োজন।
অবসরকালীন সুবিধার হিসাব নিয়েও নিরীক্ষকের আপত্তি । ২০২৬ সালের ৩০ জুন কোম্পানির আর্থিক প্রতিবেদনে পেনশন তহবিলের ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা এবং সাধারণ ভবিষ্য তহবিলের ৮৭ কোটি ৩২ লাখ টাকা দায় হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এসব তহবিল পৃথক ট্রাস্টি বোর্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১৯ অনুযায়ী, কোম্পানির নিয়ন্ত্রণাধীন না হলে এসব তহবিলের সম্পদ ও দায় কোম্পানির আর্থিক হিসাবে দেখানো উচিত নয়। ফলে কোম্পানির সম্পদ ও দায় উভয়ই সমপরিমাণে বেশি দেখানো হয়েছে বলে মনে করেন নিরীক্ষক।
এ ছাড়া সরকারের কাছ থেকে পাওয়া ৩৫১ কোটি ৬২ লাখ টাকা শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো নিয়েও আপত্তি রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত সাবসিডিয়ারি ঋণচুক্তির আওতায় পাওয়া এই অর্থ কোম্পানির ইকুইটির অংশ হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে। কিন্তু আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের ২ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী, শেয়ার মানি ডিপোজিট হিসেবে পাওয়া অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধিত মূলধনে রূপান্তর করতে হবে। কিন্তু ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ৩৫১ কোটি ৬২ লাখ টাকা মূলধনে রূপান্তর করা হয়নি। নিরীক্ষকের মতে, এর ফলে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি), শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) একই পরিমাণে বেশি দেখানো হয়েছে।
কর ও গ্যাস সিস্টেম লসেও বড় অঙ্কের উদ্বেগ
নিরীক্ষকের বিশেষ দৃষ্টি আকর্ষণের অংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর দাবির বিষয়টিও উঠে এসেছে। ২০১৩-১৪ করবর্ষের আয়কর বাবদ কোম্পানির কাছে ৫ হাজার ৪৬২ কোটি ২২ লাখ টাকা দাবি করেছে এনবিআর। এর বিপরীতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি পরিশোধ করেছে ৫ হাজার ৩০৭ কোটি ৫৪ লাখ টাকা। অবশিষ্ট দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেছে কোম্পানি। তবে সেই আপিলের ফলাফল এখনো জানা যায়নি।
গ্যাস সিস্টেম লসের পরিমাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিরীক্ষক। ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন গ্যাস সরবরাহ ও সঞ্চালনকারী প্রতিষ্ঠান এবং নিজস্ব সঞ্চালন পাইপলাইনের মাধ্যমে কোম্পানিটি মোট ১৫ হাজার ৪২৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস গ্রহণ করেছে। বিপরীতে গ্রাহকদের কাছে বিক্রি করেছে ১৩ হাজার ৮৯২ মিলিয়ন ঘনমিটার। অনুমোদিত ২ শতাংশ সিস্টেম লস বাদ দেওয়ার পর কোম্পানির নিট সিস্টেম লস দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। আর্থিক হিসাবে এর পরিমাণ ২ হাজার ৭১৯ কোটি টাকা।
নিরীক্ষকের কাছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ, পুরোনো ও ক্ষয়প্রাপ্ত বিতরণ লাইন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূগর্ভস্থ কাজের কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া, মিটারবিহীন আবাসিক গ্রাহকদের প্রকৃত গ্যাস ব্যবহারের তথ্যের অভাব, গ্যাস পরিমাপের ত্রুটি এবং গ্রাহকদের বাসাবাড়ির সংযোগ লাইনে লিকেজের কারণে এই সিস্টেম লস হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন ব্যাংকে মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানতের অর্থ আদায় নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদনে এফডিআর নগদায়ন বাবদ ১৪১ কোটি ৬৩ লাখ টাকা পাওনা দেখানো হয়েছে। এর মধ্যে পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সাবেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংকে বিনিয়োগ রয়েছে। এসব আমানতের মেয়াদ অনেক আগেই শেষ হলেও অর্থ আদায়ের বিষয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। নিরীক্ষকের মতে, আইএফআরএস ৯ অনুযায়ী এসব বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য ঋণক্ষতির জন্য পূর্ণ সংস্থান রাখা প্রয়োজন। কিন্তু কোম্পানি তা করেনি।
ব্যাংকে জমা অর্থের হিসাবেও সমন্বয়হীনতা পেয়েছেন নিরীক্ষক। ২০২৬ সালের ৩০ জুন কোম্পানির ব্যাংক হিসাবে মোট অর্থের পরিমাণ ছিল ৩ হাজার ৫৭৩ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮১টি সংগ্রহ ও পরিচালন ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে ৩০টি সংগ্রহ হিসাবে ৪০ কোটি ৭৭ লাখ টাকা এবং ৯টি পরিচালন হিসাবে ১০ কোটি ৫৯ লাখ টাকা সমন্বয় করা হয়নি। ফলে ব্যাংকে থাকা এসব অর্থের প্রকৃত অস্তিত্ব ও হিসাবের নির্ভুলতা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।
কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাতেও বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পরিচালনা পর্ষদ অনুমোদিত তথ্যপ্রযুক্তি নীতিমালার অভাব, পুরোনো সফটওয়্যার, অসম্পূর্ণ অডিট ট্রেইল, হিসাব সফটওয়্যারে দায়িত্ব বণ্টনের কাঠামো না থাকা এবং সাইবার নিরাপত্তার দুর্বলতা রয়েছে। বিশেষ করে ব্যবহৃত ওরাকল ১২সি ডেটাবেজের কার্যকর সহায়তা মেয়াদ শেষ হয়ে গেছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণে কেন্দ্রীয় ব্যবস্থা নেই, তথ্যপ্রযুক্তি সম্পদের পৃথক নিবন্ধন রাখা হয়নি এবং দুর্যোগকালীন তথ্য পুনরুদ্ধার মহড়াও পরিচালনা করা হয়নি। এসব দুর্বলতার কারণে কোম্পানির আর্থিক তথ্যের নির্ভুলতা, পূর্ণতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেছেন নিরীক্ষক।
অব্যবহৃত তহবিলে ৭৪ কোটি টাকা
নিরীক্ষকের প্রতিবেদনের অন্যান্য বিষয় অংশে হাইড্রোকার্বন ডেভেলপমেন্ট ফান্ড (এইচডিএফ) নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন কোম্পানির রিজার্ভ ফান্ডে এই তহবিলের ৭৪ কোটি ৫৯ লাখ টাকা রয়েছে। পেট্রোবাংলার নির্দেশনা অনুযায়ী ২০০৭ সাল পর্যন্ত এই তহবিল পরিচালিত হলেও প্রতিবেদন প্রকাশের তারিখ পর্যন্ত এর কোনো অর্থ ব্যবহার করা হয়নি।
সব মিলিয়ে তিতাস গ্যাসের নিরীক্ষা প্রতিবেদনে পাওনা আদায়, গ্রাহকদের জামানত, মজুত পণ্য, পেনশন তহবিল, সরকারি অর্থের মূলধনীকরণ, গ্যাস সিস্টেম লস, ব্যাংক আমানত এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাসহ একাধিক ক্ষেত্রে দুর্বলতা ও হিসাবসংক্রান্ত অসংগতি উঠে এসেছে। এসব বিষয় কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং আর্থিক অবস্থার প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- তিতাস গ্যাসের পাওনা, পেনশন ও ব্যাংক হিসাবে বড় ধরনের অসংগতি
- বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
- প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল
- যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন
- শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে ৬৩১ কোটি টাকার সিংহভাগ বিনিয়োগ
- দুই দিরে মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস
- লকডাউনের প্রভাব নেই শেয়ারবাজারে, ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু
- ২৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভিডিও কলে প্রবাসীদের এমন রোমান্টিক কাণ্ডে হাসির রোল
- ২৯ হাজার ৬৩৪টি শেয়ার বিক্রি সম্পন্ন
- ১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
- গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা
- তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা
- দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ
- সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক
- সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে
- শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া
- সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক
- সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় সম্পন্ন
- বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের যত অপপ্রচার
- বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী
- হঠাৎ বড় অভিযান, বদলে যাচ্ছে হিসাব
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- শয়তান দেখার অভিজ্ঞতা, ধর্ম আর বিজ্ঞান যা ব্যাখ্যা দেয়
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন
- মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ
- পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
- ৩৫ বছর পার হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তিতাস গ্যাসের পাওনা, পেনশন ও ব্যাংক হিসাবে বড় ধরনের অসংগতি
- বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
- প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল
- যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন
- শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে ৬৩১ কোটি টাকার সিংহভাগ বিনিয়োগ





.jpg&w=50&h=35)



