×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল

২০২৬ নভেম্বর ২৯ ১৫:৫৮:০৫
প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬৭ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ সূচকটির পরিমাণ ছিল ৮৩ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৫ পয়সা। এর আগে ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬২ টাকা ১১ পয়সা।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধির প্রধান কারণ ছিল রাজস্ব বৃদ্ধি এবং অর্থায়ন ব্যয় কমে যাওয়া। এর ফলে কর পরবর্তী নিট মুনাফা বেড়েছে। আর এ মুনাফা বৃদ্ধির প্রভাবেই আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় ৬৭ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ২৬ পয়সায় উন্নীত হয়েছে।

অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির পেছনে গ্রাহক ও অন্যান্য উৎস থেকে নগদ অর্থ আদায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে নগদ অর্থের প্রাপ্তি উল্লেখযোগ্য হারে বাড়লেও সরবরাহকারী ও কর্মীদের বিপরীতে নগদ অর্থ পরিশোধের পরিমাণ তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

যদিও এ সময়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর বাবদ অর্থ পরিশোধের পরিমাণ বেড়েছে, তারপরও সার্বিক হিসাবে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ অর্থ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ অর্থের প্রবাহ দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা। ফলে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও আগের বছরের ৮৩ পয়সা থেকে বেড়ে ১৮ টাকা ৮৬ পয়সায় উন্নীত হয়েছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে