×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন

২০২৬ নভেম্বর ২৯ ১৫:৫০:৫২
যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দ্বিগুণেরও বেশি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্বিবেচিত হিসাবে এ সূচকটির পরিমাণ ছিল ৫ টাকা ২৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১১ টাকা ২৫ পয়সা। এর আগে ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১০৬ টাকা ৩৬ পয়সা।

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির পক্ষ থেকে ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে আলোচ্য সময়ে কর পরবর্তী নিট মুনাফা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মূলত বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির পেছনে বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ আদায় এবং সরবরাহকারীদের বিপরীতে অর্থ পরিশোধের পরিমাণ কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে জানিয়েছে কোম্পানিটি। এসব কারণে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ প্রবাহের অবস্থার উন্নতি হয়েছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে