×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দুই দিরে মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস

২০২৬ নভেম্বর ২৯ ১৫:৪১:১৬
দুই দিরে মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই দিনের মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই পাওয়া যাবে ১২০ শতাংশ বোনাস। আর যারা হাতে থাকা ওই কোম্পানিটির শেয়ার ছেড়ে দিলে বোনাস বঞ্চিত হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি হলো যমুনা অয়েল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, আগামী ২ ডিসেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট। আর রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে ও ব্লকে লেনদেন হবে। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদিত হবে ঘোষিত ডিভিডেন্ড।

এদিকে, আগামীকাল ও ১ ডিসেম্বর সিনোবাংলা, এস্কোয়ার নিট কম্পোজিট ও এমবি ফার্মার শেয়ার স্পট মার্কেটে ও ব্লকে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২ ডিসেম্বর কোম্পানি ৩টির শেয়ার স্থগিত থাকবে।

৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য সিনোবাংলা ১১ শতাংশ ক্যাশ, এস্কোয়ার নিট ২ শতাংশ ক্যাশ ও এমবি ফার্মা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী দুই দিনের মধ্যে এই তিন কোম্পানির শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেও পাওয়া যাবে ঘোষিত ডিভিডেন্ড।এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে