×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম

২০২৬ নভেম্বর ২৬ ০৯:০৭:৫৬
হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে ওই দিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে থাকছেন বলে ধারণা করা হয়। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। নিরাপত্তার কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও সামনে আসেনি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই বছরের অক্টোবরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। রাজধানীর এই অভিজাত ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, তার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বাস্তবায়ন পরিকল্পনার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে