×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

২০২৬ নভেম্বর ১৯ ০৯:৫০:২০
গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বাংলা চলচ্চিত্র ও নাটকের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর তুরাগ এলাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে ডিবির উত্তরা জোনাল টিম তাকে আটক করে।

ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ পরিদর্শক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের সদস্যরা করতোয়া ভবন থেকে অভিনেত্রীকে আটক করে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

আটকের বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর জানান, জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্রের দাবি, জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও আলোচনা করা হয় বলে সূত্রটি জানিয়েছে।

তবে অভিনেত্রীকে আটকের সুনির্দিষ্ট কারণ, তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা আটকের পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে—এসব বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৮৪ সালে জন্ম নেওয়া জ্যোতিকা জ্যোতি ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন। এরপর ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ ও ‘অনিল বাগচীর একদিন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে