×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

২০২৬ নভেম্বর ১৯ ০৯:৪১:৫৩
লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড দেবে না বলে জানিয়েছে। কোম্পানির বোর্ড এই বছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা। আগের বছর যা ছিল ১৮ টাকা ৩২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার স্থান যথাসময়ে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর, ২০২৬।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে