×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৮ ২০:৩৭:২৩
আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের চেতনায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ বিদেশে বসে চক্রান্ত করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ২০২৪ সালের জুলাইয়ের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, ‘চব্বিশে আমরা যেভাবে তাদের বিতাড়িত করেছি, সেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

গত কয়েক দিনে দেশে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। তাঁর অভিযোগ, দলটি বিদেশে অবস্থান করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রী বলেন, এসব তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। ২০২৪ সালের জুলাইয়ের মতো সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

সংসদে বক্তব্যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছেন না বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে তিনি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে