×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি

২০২৬ নভেম্বর ১৮ ১২:৩৫:১৪
যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস আগের বছরের একই প্রান্তিকের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বৃদ্ধির পেছনে নিট বিক্রয় আয় ও কর পরবর্তী মুনাফা বেড়ে যাওয়াই প্রধান কারণ।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৫৮ টাকা ৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরিচালন নগদ প্রবাহও বেড়েছে।

কোম্পানির তথ্যমতে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে নগদ অর্থ সংগ্রহের পরিমাণ ব্যবসায়িক পরিচালনা ব্যয় ও কর পরিশোধের জন্য নগদ অর্থের ব্যয় বৃদ্ধির তুলনায় বেশি ছিল। এ কারণে আলোচ্য সময়ে পরিচালন নগদ প্রবাহ বেড়েছে।

অন্যদিকে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ৮৬ পয়সা। গত ৩০ জুন শেষে এনএভি ছিল ৩৫৫ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধির পেছনে বিভিন্ন সম্পদ ও দায়ের পরিবর্তনের সম্মিলিত প্রভাব রয়েছে। এ সময়ে কোম্পানির অ-চলতি সম্পদ ১৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা কমেছে। একই সময়ে চলতি সম্পদ কমেছে ৪৪ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া, অ-চলতি দায় কমেছে ৩৪ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা এবং চলতি দায় ও সংস্থান কমেছে ৩২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। সম্পদ ও দায়ের এসব পরিবর্তনের সম্মিলিত প্রভাবেই জুন মাসের শেষের তুলনায় সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে