×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ! 

২০২৬ নভেম্বর ০৮ ১৮:০১:৫২
চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ! 

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে তাঁকে বয়কটের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ করেছেন তাঁরা।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক বাধার মুখে পড়লে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অসম্মানজনক নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের জানার অধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

বক্তারা আরও বলেন, তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দেয় না। একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতারাও পরীমণির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিন্দা জানান। একই সঙ্গে তাঁকে বয়কটের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বক্তারা। পরে বিক্ষোভকারীরা পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ করে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে