×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!

২০২৬ নভেম্বর ১৮ ০৯:০৫:৪৩
হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার পাশাপাশি জনমনে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁর আগমন প্রচেষ্টাকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক সহিংসতা শুরু হতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। এরই মধ্যে গত কয়েক দিনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শুরু থেকেই এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, প্রয়োজনে তিনি আদালতে আত্মসমর্পণ করতেও প্রস্তুত।

প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অবস্থান নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ১৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। একই সঙ্গে নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে, এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ।

আইনমন্ত্রীর বক্তব্য: গত ১৪ নভেম্বর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; ভারত কী সিদ্ধান্ত নেবে সেটি তাদের বিষয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য: সর্বশেষ ১৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে ঢাকা।

রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রত্যর্পণ ইস্যুতে বল এখন নয়াদিল্লির কোর্টে। শেখ হাসিনা দেশে ফিরলে সরকার পরিস্থিতি কীভাবে সামাল দেবে, তাঁর সমর্থকদের রাজনৈতিক তৎপরতা নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে কি না এবং প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হবে কি না—এখন সেসব প্রশ্নই সামনে চলে এসেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে