×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের

২০২৬ নভেম্বর ১৮ ১৭:৩৯:৫৬
জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সাতটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এসব ব্যাংকের মধ্যে কয়েকটির ৯ মাসের ইপিএসও কমেছে। তবে সিটি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ক্ষেত্রে ৯ মাসের আয় বাড়লেও সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা। ফলে শেয়ারপ্রতি আয় কমেছে ৪৬ পয়সা। তবে চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৩ পয়সা।

সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা। এতে শেয়ারপ্রতি আয় কমেছে ৫ পয়সা। তবে ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৯১ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।

ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। ফলে শেয়ারপ্রতি আয় কমেছে ২২ পয়সা। ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৫ পয়সা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। এতে শেয়ারপ্রতি আয় কমেছে ৮ পয়সা। ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯২ পয়সা।

ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা। ফলে শেয়ারপ্রতি আয় কমেছে ৭ পয়সা। ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা।

ওয়ান ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা। এতে শেয়ারপ্রতি আয় কমেছে ১২ পয়সা। ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২১ পয়সা। ফলে শেয়ারপ্রতি আয় কমেছে ১৭ পয়সা। ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে