×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি

২০২৬ নভেম্বর ১৮ ১০:৩৪:৩৮
ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকালে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকদের জড়ো হয়ে আন্দোলনে নামার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এসব এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পরে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে