উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের নিজস্ব ১৮ তলা প্রধান কার্যালয় ভবনের চারটি ফ্লোর দীর্ঘ ১৪ বছর ধরে নামমাত্র ভাড়ায় ব্যবহার করছে আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। চুক্তিতে প্রতি দুই বছর অন্তর বাজারদর অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের বিধান থাকলেও তা কার্যকর হয়নি। ফলে ব্যাংকটির সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়ার পরিমাণ অন্তত ৬২ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকটির শীর্ষ দুই কর্তার স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে। উত্তরা ব্যাংকের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম আফতাব গ্রুপের নির্বাহী চেয়ারম্যান এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁদের প্রভাবেই ব্যাংক ব্যবস্থাপনা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের একাধিক নির্দেশনা ও তাগাদাও এ ক্ষেত্রে কার্যকর হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন এবং অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা সম্ভব হয়নি। মতিঝিলের বাণিজ্যিক এলাকায় মেট্রোরেল-সংলগ্ন ব্যাংক ভবনের চারটি ফ্লোরের প্রায় ৮ হাজার বর্গফুট জায়গা আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কাছে প্রতি বর্গফুট মাত্র ৬৫ টাকা হারে ভাড়া দেওয়া হয়। অথচ একই ভবনের অন্যান্য জায়গা তুলনামূলক বেশি দামে ভাড়া দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বর্গফুটে ২৮০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সেই হিসাবে আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ভাড়ার সঙ্গে সর্বোচ্চ প্রচলিত ভাড়ার ব্যবধান প্রতি বর্গফুটে ২১৫ টাকা। এতে মাসে সম্ভাব্য আয় কমেছে ১৭ লাখ ২০ হাজার টাকা, বছরে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। ১৪ বছরে এই ব্যবধানের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
তবে ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী প্রতি দুই বছর অন্তর বাজারদর বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণ করা হলে ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকা ছাড়িয়ে যেত। বহিঃঅডিটের হিসাবেও এ প্রকৃত ক্ষতির প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল একাধিকবার আপত্তি জানালেও ব্যাংক কর্তৃপক্ষ সময় চেয়ে বিষয়টি দীর্ঘায়িত করেছে। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রকৃত ভাড়া ও আর্থিক ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিতে গিয়ে আমানতকারীদের অর্থের স্বার্থ উপেক্ষিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মতিঝিলে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় ভবনটি সম্পূর্ণ ব্যাংকের নিজস্ব সম্পত্তি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ব্যাংকের নিজস্ব ব্যবহারের প্রয়োজন মেটানোর পর বিভিন্ন ফ্লোরের জায়গা পর্যায়ক্রমে ভাড়া দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ব্যাংকের তৎকালীন পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ভবনের বিভিন্ন ফ্লোর ব্যবহারের সুযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, আফতাব গ্রুপের প্রধান কার্যালয়, মেসার্স সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড, মেসার্স মিলনার্স পাম্পস লিমিটেড এবং মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে পঞ্চম তলায় আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস ও গ্রুপের প্রধান কার্যালয়, ষষ্ঠ তলায় সি ট্রেড ফার্টিলাইজার ও মিলনার্স পাম্পস এবং ১০ম ও ১১তম তলায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম পরিচালিত হতো। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনটি ছেড়ে দিয়েছে।
ভাড়া চুক্তির নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া চুক্তিটির মেয়াদ ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, প্রতি দুই বছর অন্তর প্রচলিত বাজারদর বিবেচনায় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ভাড়ার পরিমাণ পুনর্নির্ধারণ করতে হবে। পাশাপাশি মাসিক ভাড়ার ওপর সরকার নির্ধারিত ৯ শতাংশ হারে ভ্যাট পরিশোধের বিধানও ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ রাখা হয়েছিল। এ ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬০ দিন আগে ভাড়াটিয়াকে লিখিতভাবে নবায়নের আবেদন করতে হতো। অন্যদিকে, লিজদাতাকে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩০ দিন আগে নবায়নে সম্মতি বা অসম্মতির বিষয়টি লিখিতভাবে জানাতে হতো। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সংশ্লিষ্ট ফ্লোরগুলোর ভাড়া পরবর্তী সময়ে বাড়ানোর কোনো নথি বা রেকর্ড খুঁজে পায়নি।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে কঠোর পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরা ব্যাংকের বর্তমান পরিচালক ও চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবনের ফ্লোর স্পেস ভাড়া দেওয়া গুরুতর অনিয়ম ও অবহেলার শামিল। একই সঙ্গে ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির বিষয়টিও এতে উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যাংক ইচ্ছামতো নিজস্ব ভবন অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারে না। বিশেষ পরিস্থিতিতে ব্যাংকের সংকট মোকাবিলার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে সাময়িকভাবে ভাড়া দেওয়ার সুযোগ রয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে সেই ভাড়ার ব্যবস্থা অব্যাহত রাখার সুযোগ নেই। তিনি আরও বলেন, নিয়ম অমান্য করে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হলে তা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ব্যাংকের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার বিষয়টি সরাসরি আইনের লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জায়গা ছেড়ে না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হাশেম ভবনের ভাড়া-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি একটি প্রথম শ্রেণির গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। কিছু জায়গা খালি করার জন্য তালা লাগানোর ব্যবস্থাও করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব জায়গা খালি করা হবে। এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে একই ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়ার তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে প্রতি বর্গফুট ৬৫ টাকা হারে জায়গা দেওয়া হলেও ভবনের ছাদে গ্রামীণফোনের কাছে প্রতি বর্গফুট ১৫৮ টাকা ৩৩ পয়সা, র্যাংকস আইটির কাছে ২৮০ টাকা এবং এক্স-নেট লিমিটেডের কাছে ২৫৮ টাকা ৮২ পয়সা হারে ভাড়া আদায় করা হয়েছে। এই বৈষম্য নজরে আসার পর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৪(৫) ধারার নির্দেশনা অনুযায়ী ২০১৪ সালের ১৮ জুন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ-১ উত্তরা ব্যাংকের কাছে ব্যাখ্যা চায়। একই বছরের ৩০ জুনের মধ্যে ভবনের ফ্লোর স্পেস ভাড়া দেওয়ার অনিয়মের বিষয়ে জবাব দিতে বলা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০ ধারা অনুযায়ী, নিজস্ব প্রয়োজনে প্রয়োজনীয় নয় এমন স্থাবর সম্পত্তি কোনো ব্যাংক সাত বছরের বেশি রাখতে পারে না। তবে আমানতকারীদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ১০(২) ধারার আওতায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিতে পারে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাংকের প্রধান কার্যালয়ের একাধিক ফ্লোর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সাত বছরের বেশি সময় ধরে ভাড়া দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সংশ্লিষ্ট ভাড়া চুক্তির মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুমতি দিয়েছিল। তবে ভবিষ্যতে কোনো অবস্থাতেই ব্যাংকের পরিচালকদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে ভবন ভাড়া না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালের ২২ জানুয়ারি উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চুক্তির মেয়াদ শেষে ফ্লোর খালি করার জন্য চিঠি দেয়। এরপর ২০১৮ সালের ১৪ জানুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ২১ মার্চ ও ২৬ জুন বাংলাদেশ ব্যাংকও একাধিকবার সংশ্লিষ্ট জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু এসব নির্দেশনা ও তাগাদা উপেক্ষা করে প্রতিষ্ঠানগুলো ভবন ব্যবহার অব্যাহত রাখে। একপর্যায়ে ভাড়া দেওয়া ফ্লোর খালি না করায় উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালে আদালতের শরণাপন্ন হয়ে মামলা করে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- ‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল
- আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাবি-রাবিসহ ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
- ‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য
- পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- কোহিনূর কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে আসছে ওয়ান-স্টপ সিস্টেম
- নতুন করে এক দিনেই ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ!
- বিডিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের ১/১১-এর নেপথ্যে সমঝোতা : সোনিয়ার বইয়ে নতুন তথ্য
- কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথম দিনেই আইজেনকোটের চমক, বদলে যাচ্ছে ইসরাইল
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপনার এনআইডি দিয়ে সিম চালাচ্ছে প্রতারক! ধরবেন যেভাবে
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- স্মৃতিশক্তি বাড়ানোর ইসলামিক ও বৈজ্ঞানিক উপায় জেনে নিন
- আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার
- বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি
- নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- ১১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিক্রি বৃদ্ধিতে আমান ফিডের মুনাফায় ৮.৮৮ শতাংশ প্রবৃদ্ধি
- প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি
- ‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’
- প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন
- হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি সহজ করতে বিএসইসির বড় উদ্যোগ
- এনভিডিয়ার শেয়ারে ৬.৫ শতাংশ ধস, এআই খাতে বড় বিপদের শঙ্কা!
- ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!
- ‘হাবিবি’ বলে খোঁচা, সেই ‘হাবিবি’ ট্রেন্ডেই কাঁপছে আমেরিকা!
- তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’
- সেজদার সময় শরীর ও মস্তিষ্কে যা ঘটে, জানলে অবাক হবেন
- স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর
- ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
- ডলারের রাজত্ব শেষ করতে চীনের ‘ত্রিমুখী’ গোপন রণকৌশল
- ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ
- জমির মালিকানা যাচাইয়ে দলিল, খতিয়ান ও পর্চার পার্থক্য জানুন
- দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ!
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- ‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল
- আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
- ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস




.jpg&w=50&h=35)





.jpg&w=50&h=35)


