×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

২০২৬ নভেম্বর ১১ ১৮:১২:২৯
পরীক্ষায় বউ চেয়ে যা লিখলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। ইসলামী ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে এমন মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দও লিখেছেন তিনি। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় ফয়সাল লিখেছেন, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।’ শীতের সময় স্ত্রী ছাড়া থাকার কষ্টের কথাও উল্লেখ করেন তিনি।

উত্তরপত্রে তিনি আরও লেখেন, সরকারের উচিত যুবকদের অন্তত একজন করে স্ত্রী দেওয়ার ব্যবস্থা করা। তা না হলে তাঁদের বাঁচানো কঠিন হয়ে পড়বে—এমন মন্তব্যও করেন তিনি।

এ ছাড়া পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লেখার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জাকর। শিক্ষার্থীদের এমন শিক্ষা কখনো দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাঁর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, সব শিক্ষার্থীর উচিত ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় আরও মনোযোগী হওয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে