×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস

২০২৬ নভেম্বর ১১ ১৮:০৩:৩০
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল টিউবস

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩৫ টাকা ৪৮ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে