×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

২০২৬ নভেম্বর ১১ ১০:৪৩:০৩
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আরও সময় পেলেন চালক ও মালিকরা। এ সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট সংযোজন করা যাবে।

এর আগে এ কাজ সম্পন্ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর। তবে মোটরসাইকেল মালিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম অনুসারে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ

বিআরটিএর নির্দেশনায় স্কুটার এবং স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য সামনের নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।

স্কুটারের ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে মানতে হবে যেসব নিয়ম

ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরির উপকরণ, রং ও নকশা নিয়েও নির্দেশনা দিয়েছে বিআরটিএ। নির্দেশনা অনুযায়ী—

1. নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

2. সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

3. নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত শোভাবর্ধন, ছবি বা নকশা ব্যবহার করা যাবে না।

4. স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

বিআরটিএর এই সিদ্ধান্তের ফলে যেসব মোটরসাইকেল মালিক এখনো সামনের নম্বরপ্লেট সংযোজন করতে পারেননি, তারা অতিরিক্ত সময় পাবেন। তাই নতুন নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা অনুযায়ী নম্বরপ্লেট লাগানোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে